1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Logo

পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।সিরাজ মোল্লাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় হাতকড়া পরিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী–পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে সিরাজ মোল্লাকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেন তাঁরা। পুলিশ তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা সিরাজ মোল্লার বংশের প্রায় ৫০টি পরিবারের তিন শতাধিক আত্মীয়স্বজন আছেন। একই স্থানে ও কাছাকাছি তাঁদের বসতবাড়ি। সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর শুনে তাঁর শতাধিক আত্মীয়স্বজন সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।হামলায় আহত হয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ। তিনি প্রথম আলোকে বলেন, হামলায় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সঙ্গে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সিরাজ মোল্লাকে। তাঁকে গ্রেপ্তার করতে জোরালো অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira