ইরানের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি বন্ধে এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকে লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র। দেশটির এসব পথে উন্নত অস্ত্র, বিস্ফোরক ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে বিশেষ বাহিনী গঠন করছে মার্কিন সামরিক বাহিনী।গত শনিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্র সরবরাহ বন্ধের পাশাপাশি ইরানের অবৈধ আয়ের উৎসগুলোও বন্ধ করার লক্ষ্য রয়েছে এই উদ্যোগে।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাস্কফোর্স আয়রন গেটের সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায়। এটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন বন্ধের পাশাপাশি ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির সরবরাহ ঠেকানোও হবে এর কাজ।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সরকারের অন্যান্য সংস্থার সমন্বয় থাকবে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই কার্যক্রমে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।টাস্কফোর্স আয়রন গেটের সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায়। এটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন বন্ধের পাশাপাশি ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির সরবরাহ ঠেকানোও হবে এর কাজ।সাতটি দেশের সঙ্গে ইরানের স্থলসীমান্ত রয়েছে। এসব সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার (৩ হাজার ৬৬০ মাইল)। দেশটির পশ্চিম ও উত্তরে রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। আর পূর্বে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান।এ ছাড়া কাস্পিয়ান সাগরের সঙ্গেও ইরানের উপকূল রয়েছে। সেখানে দেশটির উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৭৫০ কিলোমিটার (৪৭০ মাইল)।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আট মাসের বেশি সময় পরও তেহরানের ওপর চাপ বাড়ানোর নতুন উপায় খুঁজছে ওয়াশিংটন। মার্কিন হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও ইরান এখনো এই অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির শাসকেরাও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ…
Leave a Reply