1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Logo

আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আপনার সন্তানের বয়স এখন আট বছর। স্কুলের পড়াশোনা চলছে। কয়েক বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হবে, তা কি ভেবে দেখেছেন? এখন যে টাকায় সন্তানের পড়াশোনা চলছে, ১০ বা ১৫ বছর পর সেই টাকায় হয়তো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিস্টারের খরচও মেটানো যাবে না। এর সঙ্গে আছে বইপত্র, যাতায়াত, আবাসন, টিউশনসহ বিভিন্ন ধরনের খরচ। মধ্যবিত্ত পরিবারের অনেক অভিভাবক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে সঞ্চয় করেন, কেউ আবার বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে সেই সঞ্চয় পরিকল্পনা কতটা টিকবে? নিয়মিত আয় বন্ধ হয়ে গেলে সন্তানের পড়াশোনার ব্যয় মেটানোর দায়িত্ব কে নেবে? এসব দুশ্চিন্তার সমাধান হতে পারে শিক্ষাবিমা। শিক্ষাবিমার মূল বৈশিষ্ট্য হলো, এটি একই সঙ্গে সঞ্চয় ও নিরাপত্তা। নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম পরিশোধ করলে মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়। এই অর্থ সন্তানের শিক্ষার খরচ বাবদ ব্যয় করা যায়। বিমাকারীর (সাধারণত বাবা বা মা) মৃত্যু হলেও পলিসিটি চালু থাকে। ফলে পরিবারের এমন দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত থাকে। নির্দিষ্ট সময় পরপর তাদের এই অর্থ দেওয়া হয়। শিক্ষাবিমা কেন প্রয়োজনদেশের অর্থনীতি বড় হলেও শিক্ষা খাতে সরকারের ব্যয় তুলনামূলকভাবে বাড়েনি। ফলে শিক্ষার ব্যয় বেড়েই চলেছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই পাওয়া গেলেও শিক্ষা গ্রহণের অন্যান্য খরচ এড়ানো যায় না। টিউশন, কোচিং, বই, খাতা, পোশাক, যাতায়াত, পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে অভিভাবকদের নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।অনেক শিক্ষার্থীকে এখন কোচিং সেন্টারে যেতে হয়। এ বাবদ অভিভাবকদের বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়লে তো কথাই নেই। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর খরচ কম নয়। দেখা যায়, রাজধানী ঢাকায় মাধ্যমিকের শিক্ষার্থীর পেছনে মাসিক খরচ ১৫–২০ হাজার টাকা খরচ হয়ে যায়। ফলে শিক্ষা খরচের সুরক্ষা থাকলে পরিবারের জন্য তা স্বস্তিকর হতে পারে।বিমা করার সময় যা দেখবেনবিমা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira