দেশের শিল্প খাতের জন্য ২০২৫-২৬ অর্থবছর খুব স্বস্তির ছিল না। জ্বালানি ঘাটতিতে ব্যাহত হয়েছে কারখানার উৎপাদন, রপ্তানিতেও উল্লেখযোগ্য কোনো প্রবৃদ্ধি হয়নি। এমন পরিস্থিতির মধ্যেও শুল্ক-করসহ আমদানি ও রপ্তানি বাণিজ্যে শতকোটি ডলার বা এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে দেশের নয়টি শিল্প গ্রুপ। ২০২৪-২৫ অর্থবছরে এ তালিকায় ছিল আটটি শিল্প গ্রুপ।গত অর্থবছর শেষে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিলিয়ন ডলার ক্লাবে যে নয়টি শিল্প গ্রুপ স্থান করে নিয়েছে সেগুলো হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ।এক বছর আগেও এই ক্লাবে ছিল সিটি গ্রুপ। কিন্তু সংকটে থাকা দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের আমদানি-রপ্তানি এক বছরে কমেছে ৪১ শতাংশ। তাতে বিলিয়ন ডলার ক্লাবের নির্ধারিত ১০০ কোটি ডলারের সীমার নিচে নেমেছে গ্রুপটি। এদিকে নতুন করে কয়েকটি চালু কারখানা কিনে প্রথমবারের মতো এই ক্লাবে ঢুকেছে খায়ের কাশেম গ্রুপ। আর রপ্তানি সাফল্যের তালিকায় নতুন যুক্ত হয়েছে হা-মীম গ্রুপ। বাকি সাতটি গ্রুপ আগের বছরের মতো গত অর্থবছরেও তাদের বৈদেশিক বাণিজ্যে বিলিয়ন ডলারের লেনদেন ধরে রেখেছে।এনবিআরের হিসাবে, বিলিয়ন ডলার ক্লাবে থাকা নয়টি গ্রুপ গত অর্থবছরে ৯৮৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে প্রায় ৩০৫ কোটি ডলারের পণ্য। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ১৯ হাজার ৯৪৪ কোটি টাকা বা প্রায় ১৬৩ কোটি ডলার। সব মিলিয়ে এই নয়টি গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্মিলিত পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৫৫ কোটি ডলার। শুল্ক-কর বাদে শুধু আমদানি ও রপ্তানি পণ্যমূল্য ধরলে যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৮৭ কোটি ডলার, যা গত অর্থবছরে দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ১১ শতাংশ। গত অর্থবছরে দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৯৩৩ কোটি ডলারের। বিলিয়ন ডলার ক্লাবে থাকা ৯ শিল্প গ্রুপে কাজ করেন প্রায় ৬ লাখ মানুষ।‘বিলিয়ন ডলার ক্লাব’ বলতে শুল্ক-করসহ আমদানি ব্যয় এবং পণ্য ও সেবা (সমুদ্রগামী জাহাজে…
Leave a Reply