‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আশঙ্কার পেছনের রাজনৈতিক হিসাব খতিয়ে দেখা জাতীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াতের অবিশ্বাস এবং জুলাই-পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনের গভীর পর্যবেক্ষণও মানুষের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এই বিষয়ে বিশ্লেষণ করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন শিকদারপ্রধানমন্ত্রী তারেক রহমান ১১ অক্টোবর বিএনপির সংসদীয় দলের সভায় বলেছেন, ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ শিগগিরই এক হতে পারে (প্রথম আলো, ১১ অক্টোবর ২০২৬)। এর আগে ১ অক্টোবর ফেনীতে এবং ২০ অক্টোবর রাজশাহীতেও তিনি একই ধরনের কথা বলেছেন (প্রথম আলো, ১ ও ২০ অক্টোবর ২০২৬)। ‘স্বৈরাচার’ বলতে আওয়ামী লীগকে বোঝালেও ‘গুপ্তরা’ কারা, তা স্পষ্ট করেননি। তবে ইঙ্গিত জামায়াতের দিকেই যায়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও একসময় বলেছিলেন, ‘গুপ্ত তো অবশ্যই। দেশের ভেতরে গুপ্ত ছিলাম। বাইরে যাইনি’ (বাংলা ট্রিবিউন, ৩ জুন ২০২৬)। প্রধানমন্ত্রীর এই আশঙ্কা তাই ইতিহাস ও আজকের রাজনীতির আলোকে একটু দেখা দরকার।পুরোনো শত্রুরা কি আবার এক হতে পারে?১৯৭১ সালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়, আর জামায়াত স্বাধীনতার বিরোধিতা করে। অথচ পরে নানা সময়ে তাদের একই পথে দেখা গেছে। ১৯৮৬ সালে এরশাদের নির্বাচন বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ ও জামায়াত অংশ নেয়। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদও এ নির্বাচনে জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গী বলেছেন (প্রথম আলো, ৪ আগস্ট ২০২৪)।১৯৯১ সালে জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গড়ে। পরের বছর শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন শুরু হয়। ১৯৯২ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গণ-আদালতে জামায়াতের আমির গোলাম আযমের প্রতীকী বিচার হয়। আওয়ামী লীগও এই আন্দোলনের পাশে দাঁড়ায় (বিবিসি বাংলা, ৩০ মার্চ ২০২২)।আবার ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলনে নামে। বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করেন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বর্জন করেন। শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয় এবং ১২ জুন নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় (বিবিসি বাংলা, ১৫ ফেব্রুয়ারি ২০২১)।শেখ হাসিনার পতন…
Leave a Reply