1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Logo

সোনালি ঝলমলে সাজে তারা সুতারিয়া, করসেট আর শিয়ার ড্রেপে নজরকাড়া লুক

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সোনালি আভা, ঝলমলে কারুকাজ আর আভিজাত্যের মেলবন্ধন। সব মিলিয়ে দারুণ এক সন্ধ্যার সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া। শরীরের সঙ্গে মানানসই করসেট, স্বচ্ছ ঝলমলে ড্রেপ আর হালকা গয়নায় তাঁর লুকে এসেছে আভিজাত্যের ছোঁয়া। মেকআপ ও চুলের সাজেও রেখেছেন পরিমিতি। দেখে নেওয়া যাক, তারার এই লুকের কয়েকটি বিশেষ দিক।সোনালি করসেটে নজরকাড়া সাজতারার পরনে শ্যাম্পেন গোল্ড রঙের একটি এমবেলিশড করসেট। পুরো পোশাজুড়ে পুঁতি ও সিকুইনের সূক্ষ্ম কাজ। হার্টশেপ নেকলাইনের নকশা আর শরীরের সঙ্গে মানানসই ফিটিং করসেটটিকে দিয়েছে আকর্ষণীয় রূপ।স্বচ্ছ ড্রেপে বাড়তি সৌন্দর্যকরসেটের সঙ্গে একই রঙের স্বচ্ছ ড্রেপ। দুই কাঁধ থেকে নেমে আসা এই কাপড়ে রয়েছে ঝলমলে কাজ। প্রান্তের ফ্রিঞ্জ ডিটেইলিং পুরো সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য। ওড়নার মতো এই ড্রেপ লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।গলায় চিকন চোকার, কানে ছোট দুলগয়নার ক্ষেত্রে পোশাকের ঝলমলে ভাবের সঙ্গে মিল রেখেছেন তারা। গলায় পরেছেন স্টোন বসানো চোকার। কানে ছোট ঝলমলে দুল। গয়না খুব বেশি না পরেও পুরো সাজে এনেছেন আভিজাত্য।লম্বা স্কার্টে রাজকীয় আমেজকরসেটের সঙ্গে মানানসই লম্বা স্কার্ট পরেছেন তারা। সোনালি কাপড়জুড়ে পুঁতি ও সিকুইনের কাজ। মেঝে ছুঁয়ে থাকা স্কার্টটির ঘের ও নরম ভাঁজে তৈরি হয়েছে সুন্দর একটি সিলুয়েট। পুরো পোশাকেই রয়েছে রাজকীয় সন্ধ্যার আমেজ।হালকা মেকআপে স্নিগ্ধ গ্ল্যামারমেকআপে ভারী কোনো আয়োজন নেই। ত্বকে রয়েছে মসৃণ ও উজ্জ্বল বেস। চোখে হালকা বাদামি শেডের আইশ্যাডো, আইলাইনার ও মাসকারা। ঠোঁটে ন্যুড রঙের লিপস্টিক। সব মিলিয়ে মেকআপটি পোশাকের ঝলমলে ভাবের সঙ্গে সুন্দরভাবে মানিয়েছে।পরিপাটি করে বাঁধা চুলচুল পেছন দিকে টেনে পরিপাটি করে বেঁধেছেন তারা। এই স্লিক হেয়ারস্টাইলে তাঁর মুখের গড়ন স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি গলার চোকার ও পোশাকের নেকলাইনের সৌন্দর্যও নজরে এসেছে।সন্ধ্যার আয়োজনে তারার গ্ল্যামারমোমবাতির আলো, ফুলে সাজানো ডিনার টেবিল আর গাঢ় কাঠের আসবাব। পুরো পরিবেশেই রয়েছে সন্ধ্যার বিশেষ আয়োজনের আবহ। তারার হাতে লাল ফিতা বাঁধা উপহারের বাক্স। সোনালি পোশাকের সঙ্গে লাল রঙের এই ছোট্ট অনুষঙ্গ ছবিতে এনেছে সুন্দর বৈপরীত্য। সব মিলিয়ে তাঁর…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira