পৃথিবীর উষ্ণতম বছরগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে ২০২৬ সালও। বছর শেষ হলে গরমের তীব্রতা কমবে, এমন আশ্বাসও দিচ্ছেন না বিজ্ঞানীরা। বরং দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী এল নিনো। এর প্রভাবে আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বেশি থাকতে পারে। বাড়তে পারে চরম আবহাওয়ার ঝুঁকিও। এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।ডব্লিউএমও স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬ প্রতিবেদনে উঠে এসেছে জলবায়ুর এমন উদ্বেগজনক চিত্র। কপ৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৯ নভেম্বর সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এল নিনো অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার প্রায় নিশ্চিত পূর্বাভাস রয়েছে।ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, পর্যবেক্ষণের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী হয়ে উঠতে পারে। সমুদ্র থেকে নির্গত বাড়তি তাপ আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে।কীভাবে তাপমাত্রা বাড়ায় এল নিনোতবে এল নিনো নিজে পৃথিবীতে নতুন তাপ যোগ করে না। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরে সঞ্চিত তাপের একটি অংশ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়ে এবং চরম আবহাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়।এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব বিষুবীয় অঞ্চলের পানির উপরিভাগ অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। এর প্রভাবে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসে। শুধু প্রশান্ত মহাসাগরের আশপাশে নয়, বিশ্বের দূরবর্তী অনেক অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতেও এর প্রভাব পড়ে। কোথাও খরা, কোথাও বন্যা, আবার কোথাও তীব্র গরমের ঝুঁকি বেড়ে যায়।ডব্লিউএমওর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে লা নিনা পরিস্থিতির অবসানের পর প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলের পানির তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। এল নিনো পর্যবেক্ষণের জন্য নির্ধারিত একটি অঞ্চলে মার্চে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে এই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ ডিগ্রিতে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তা ৩ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।…
Leave a Reply