1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Logo

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে।কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? সন্তানের নামকরণের সঠিক নীতিমালা আলোচনা করা হলো।সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলাম সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে; সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮)একটি সুন্দর নাম মূলত সন্তানের জন্য মা-বাবার পক্ষ থেকে একটি আজীবন দোয়া।তিনি ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) ও আবদুর রহমান (দয়াময়ের বান্দা)।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩২)ফকিহদের মতে, আল্লাহর যেকোনো গুণবাচক নামের শুরুতে ‘আবদ’ (বান্দা বা দাস) যোগ করে নাম রাখা (যেমন—আবদুল খালেক, আবদুল আজিজ, আবদুর রহিম) উত্তম।আরবি ছাড়াও বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি বা যেকোনো ভাষার নাম রাখা সম্পূর্ণ বৈধ। যদি সেই নামের অর্থটি সুন্দর, রুচিশীল এবং ইসলামি আকিদা বা বিশ্বাসের পরিপন্থী না হয়, তবে তা শতভাগ জায়েজ। আল্লাহর নাম ও গুণাবলির ব্যবহারিক পার্থক্যইসলামে নবীদের নামে নাম রাখাকেও উৎসাহিত করা হয়েছে। মহানবী (সা.) নিজে তাঁর এক সন্তানের নাম রেখেছিলেন ইব্রাহিম। তিনি সাহাবিদের নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা নবীদের নামে নিজেদের নামকরণ করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫০)নাম কি শুধু আরবিতেই রাখতে হবে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে নাম ‘ইসলামি’ হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি একটি বিশ্বজনীন ধর্ম। নামকরণের ক্ষেত্রে ইসলামের মূলনীতি ভাষা নয়, বরং ‘অর্থ’।আরবি ছাড়াও বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি বা যেকোনো ভাষার নাম রাখা সম্পূর্ণ বৈধ। যদি সেই নামের অর্থটি সুন্দর, রুচিশীল এবং ইসলামি আকিদা বা বিশ্বাসের পরিপন্থী না হয়, তবে তা শতভাগ জায়েজ।কোরআনে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira