1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Logo

রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে তাদের আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে গ্লোবাল অ্যাটমিক কুইজ আয়োজন করছে।বাংলাদেশীদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে https://quiz.atomforyou.com/ লিংকে প্রবেশ করে কুইজে অংশ নিতে পারবেন।এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’। এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে। কুইজটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, সে সম্পর্কে জানতে পারবেন।কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। এ ভ্রমণের অংশ হিসেবে তাঁরা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদসহ শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরষ্কার দেওয়া হবে।২০২০ সালে যাত্রা শুরুর পর গ্লোবাল অ্যাটমিক কুইজে এ পর্যন্ত বিশ্বের ১০০টিরও বেশি দেশের ১ লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়েছেন। পারমাণবিক বিজ্ঞান এবং এর শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগটি ইতোমধ্যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira