1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Logo

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এই সংসদ সদস্য আরও বলেন, ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। খুলনার মানুষ বাঁচতে চান। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাস্তব পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।গ্যাস ও এলপিজির মূল্যবৃদ্ধিতে উদ্বেগকোনো পূর্বঘোষণা ছাড়াই দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সারা দেশের মানুষ তীব্র গ্যাসের সংকটে ভুগছেন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ।কামাল হোসেন আরও বলেন, ১ হাজার ৩০৬ টাকা থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা হয়েছে। কিন্তু অনেক জায়গায় তা ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একদিকে সরবরাহ লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্রাহকদের বিল দিতে হচ্ছে। ফলে রান্নার জন্য সিলিন্ডার বা বিকল্প জ্বালানি কিনতে গিয়ে পরিবারগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। কী কারণে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তা জাতির কাছে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira