ইসলামে দান-সদকা মর্যাদাপূর্ণ একটি ইবাদত। মানুষের মধ্যে দানের আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য প্রকাশ্যে দান করার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি গোপনে সদকা করারও রয়েছে বিশেষ ফজিলত।বরং অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান করাই অধিক উত্তম। চলুন, গোপনে সদকা করার চারটি বিশেষ ফজিলত জেনে নেওয়া যাক।১. লৌকিকতা থেকে মুক্ত রাখে ইবাদতের অন্যতম শর্ত হলো একনিষ্ঠতা। অর্থাৎ, প্রতিটি আমল হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু মানুষের প্রশংসা, বাহবা কিংবা সামাজিক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা অনেক সময় ইবাদতের এই পবিত্র উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে। ইসলামের পরিভাষায় একে লোকদেখানো ইবাদত (রিয়া) বলা হয়। আল্লাহ–তাআলা লোকদেখানো ইবাদতকারীদের নিন্দা করে বলেন, ‘আর যারা লোকদেখানোর জন্য আমল করে।’ (সুরা মাউন, আয়াত: ৬)গোপনে সদকা করার মাধ্যমে রিয়ার প্রবণতা থেকে বেঁচে থাকা সহজ হয়। কারণ, মানুষের প্রশংসা পাওয়ার সুযোগ না থাকলে দানের পেছনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষাই মুখ্য হয়ে ওঠে।গোপনে সদকা করলে দানগ্রহীতাকে মানুষের সামনে ছোট হতে হয় না। তাঁর অসহায়ত্বও অন্যের কাছে প্রকাশ পায় না। এতে তাঁর প্রয়োজন পূরণের পাশাপাশি সম্মান অক্ষুণ্ন থাকে।দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না২. অভাবীর সম্মান বজায় রাখে অভাব মানুষের জীবনের একটি বাস্তবতা। কিন্তু অভাবের কারণে কাউকে যেন আত্মমর্যাদা বিসর্জন দিতে না হয়, সেদিকে খেয়াল রাখাও একজন মুমিনের দায়িত্ব।অনেক মানুষ আছেন, যাঁরা প্রয়োজন থাকা সত্ত্বেও সংকোচে কারও কাছে হাত পাততে পারেন না। কেউ কেউ সাহায্য গ্রহণ করলেও তা প্রকাশ করতে চান না। এমন মানুষের পাশে নীরবে দাঁড়ানো মানবিক একটি কাজ।আল্লাহবলেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭১)গোপনে সদকা করলে দানগ্রহীতাকে মানুষের সামনে ছোট হতে হয় না। তাঁর অসহায়ত্বও অন্যের কাছে প্রকাশ পায় না। এতে তাঁর প্রয়োজন পূরণের পাশাপাশি সম্মান অক্ষুণ্ন থাকে।৩. পাপমোচনের বিশেষ উপায় মানুষমাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের নানা পর্যায়ে জেনে কিংবা না জেনে…
Leave a Reply