কারও প্রয়োজন এক কেজি, কারও দুই কেজি। আবার কেউ কিনছেন আধা কেজি, কেউবা মাত্র ২৫০ গ্রাম। ক্রেতার চাহিদামতো ওজন করে দেওয়া হচ্ছে রান্না করা গরুর মাংস। নেই নির্দিষ্ট পরিমাণে কেনার বাধ্যবাধকতা। যাঁর যতটুকু সামর্থ্য ও প্রয়োজন, তিনি ততটুকুই কিনতে পারছেন।ঠাকুরগাঁও শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। তাঁর উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’। প্রতি শুক্রবার শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে রান্না করা গরুর মাংস বিক্রি করছেন তিনি। প্রতি কেজি রান্না করা মাংসের দাম ৮৫০ টাকা। পানি ছাড়াই শর্ষের তেলে মাটির চুলায় রান্না করা হয় এই মাংস।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা গেল, রেশম কারখানার সামনে টাঙানো হয়েছে রঙিন শামিয়ানা। এক পাশে বড় হাঁড়িতে চলছে মাংস রান্না। অন্য পাশে টেবিলে সাজানো প্লাস্টিকের বাটি। সকাল নয়টার দিকে ক্রেতারা আসতে শুরু করেন। ফারুক হাঁড়ি থেকে মাংস তুলে ডিজিটাল ওজনযন্ত্রে রাখা পাত্রে দিচ্ছেন। ক্রেতার চাহিদা অনুযায়ী মেপে দেওয়া হচ্ছে মাংস। কিছুক্ষণের মধ্যেই সেখানে ক্রেতাদের ভিড় জমে যায়।ফারুকের রান্নার বেশ সুনামফারুকের মাংস কিনতে এসেছিলেন ঠাকুরগাঁওয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম। তিনি কিনলেন দুই কেজি। ফেরার পথে বললেন, দেশের বিভিন্ন বাজারে কাঁচা গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে ৮৫০ টাকায় রান্না করা মাংস পাওয়া যাচ্ছে। আগে দাম ছিল ৮০০ টাকা। তবে এখন জিনিসপত্রের দামও বেড়েছে। ফারুকের রান্নার বেশ সুনাম রয়েছে।আরেক ক্রেতা আহসান হাবিব বলেন, বাজার থেকে ৭৫০ টাকায় এক কেজি কাঁচা মাংস কিনলেও তা রান্না করতে তেল-মসলাসহ আরও খরচ হয়। সময়ও দিতে হয়। সেই তুলনায় ৮৫০ টাকায় এক কেজি রান্না করা মাংস পাওয়া তাঁর কাছে সাশ্রয়ী মনে হয়েছে।জাকির হোসেনের ছোট বোনের বাড়ি পঞ্চগড়ের সাকোয়ায়। ‘হান্ডিবাড়ির’ মাংসের কথা ভাইয়ের কাছে শুনে তিনি খাওয়ার বায়না ধরেছেন। বোনের সেই আবদার পূরণ করতে দুই কেজি মাংস কিনেছেন জাকির। তিনি বলেন, হান্ডিবাড়ির মাংসের স্বাদ ভালো, দামও তুলনামূলক সাশ্রয়ী।রান্না করা গরুর মাংস বিক্রির…
Leave a Reply