নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনলে তা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে পারেন।পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেকে ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন। আবার কেউ নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।কিন্তু এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে? যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে, তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক? অর্থটি কি উপহার, ঋণ, নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে? এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।আয়কর আইন কী বলে আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে ষষ্ঠ তফসিলের ৩৫ নম্বর দফায় নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সম্পদকে মোট আয় থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।এই সুবিধার আওতায় রয়েছেন স্বামী-স্ত্রী, মা-বাবা, সন্তান এবং আপন ভাইবোন। তবে শর্ত হলো, দাতা ও গ্রহীতা—উভয়ের আয়কর রিটার্নে উপহারের তথ্য দেখাতে হবে।ধরা যাক, একজন বাবা তাঁর মেয়েকে এক কোটি টাকার একটি ফ্ল্যাট উপহার দিলেন। বাবার বৈধ ও ঘোষিত আয়ের উৎস থেকে এই অর্থ এসেছে। সে ক্ষেত্রে বাবা তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাবেন। মেয়ে নিজের রিটার্নে উপহার পাওয়া সম্পদ ও সম্পদের পরিমাণ বৃদ্ধির তথ্য উল্লেখ করবেন। আইনের শর্ত পূরণ হলে মেয়ের হাতে পাওয়া এই উপহার আয়করমুক্ত হতে পারে।তবে একটি বিষয় মনে রাখতে হবে, আয়করমুক্ত হওয়া আর দানকরমুক্ত হওয়া এক বিষয় নয়। দুটি করের বিধান আলাদাভাবে বিবেচনা করতে হবে।উপহার সম্পর্কে দানকর আইন কী বলে বাংলাদেশে দানকর আইন ১৯৯০ অনুযায়ী, একজন ব্যক্তি স্বেচ্ছায় এবং…
Leave a Reply