এক মেয়ে এতিম। তার অভিভাবকদের কাছে দুজন পাত্রের প্রস্তাব এসেছে। একজন বিত্তবান, আরেকজন নিঃস্ব। অভিভাবকেরা ধনী পাত্রকেই চান। কিন্তু মেয়েটির মন পড়ে আছে সেই গরিব মানুষটির কাছে।চৌদ্দ শ বছর আগে মদিনায় এই সংকট নিয়ে এক ব্যক্তি নবীজির কাছে এসেছিলেন। ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণিত সেই বর্ণনায় লোকটি বলেন, আমাদের তত্ত্বাবধানে একটি এতিম মেয়ে আছে, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন একজন গরিব আর একজন ধনী।মেয়েটি গরিবকেই ভালোবাসে, আমরা চাই ধনীকে। মহানবী (সা.) সংক্ষেপে বললেন, ‘ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো আর কিছু আমরা দেখিনি।’ অন্য বর্ণনায় আছে, বিয়ের মতো আর কিছু দেখা যায়নি। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৭)একটি বাক্য, কিন্তু তাতে ঝুলে আছে একটি পুরো সামাজিক প্রশ্ন: অভিভাবকের হিসাব বড়, না দুজন মানুষের মনের টান?অনেকে ভাবেন, ইসলামে ভালোবাসার জায়গা নেই, বিয়ে মানেই পরিবারের সিদ্ধান্তে বাঁধা এক শুষ্ক চুক্তি। এই হাদিস সেই ধারণার বিপরীতে দাঁড়ায়।ভালোবাসার সম্মানজনক পরিণতি এই হাদিসের অর্থ এ নয় যে বিয়ের আগে সম্পর্ক গড়ে তোলা যায়। নবীজি (সা.) বলেছেন, ‘কোনো পুরুষ যেন মাহরাম ছাড়া কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৩৩) এর শিক্ষা হলো, কোনো দুজনের মনে ভালোবাসা তৈরি হলে তাদের জন্য সবচেয়ে সুন্দর ও নিরাপদ পরিণতি বিয়ে।সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৬৬যাও, তাকে দেখে নাও। এতে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে।এতিম মেয়ের ঘটনায় লক্ষণীয় বিষয় হলো, ব্যাপারটা প্রকাশ্যে এসেছিল, বিয়ের প্রস্তাব ও অভিভাবকের সামনে। ইসলামের নির্দেশনা হলো, মনে ভালোবাসা জন্মালে তার সামনে গোপন সম্পর্ক নয়, বিয়ের দরজা খোলা থাকা উচিত।ইমাম ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন, নবীজি এখানে এমন এক ওষুধের কথা উল্লেখ করেছেন যা সবচেয়ে কার্যকর এবং এটিই মূলত ‘ইশক’ বা তীব্র আসক্তির আসল চিকিৎসা। (ইবনুল কাইয়্যিম, আত-তিব্বুন নাবাবি, পৃষ্ঠা ২০৫, দারুল মানার, কায়রো, ১৯৯৮)আবদুর রউফ আল-মানাবি বলেন, কোনো পুরুষের মন যদি কোনো নারীর প্রতি আটকে যায়, তাহলে তাকে বিয়ে করলে সেই ভালোবাসা আরও বাড়ে। কারণ পরস্পর অনুরাগীদের…
Leave a Reply