1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Logo

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সকাল ১০টা। অফিস খুলতেই দেখা গেল প্রিন্টার কাজ করছে না। ওয়াই-ফাই চলছে থেমে থেমে, হিসাব বিভাগের ল্যাপটপ চালুই হচ্ছে না, আর জরুরি ফাইলটা আটকে আছে অন্য একটি কম্পিউটারে। ছোট ও মাঝারি অফিসে এমন দৃশ্য প্রায় রোজকার। তখন সবাই খোঁজেন এমন একজনকে, যিনি হার্ডওয়্যার বোঝেন, নেটওয়ার্ক বোঝেন, আবার মানুষের সঙ্গে ধৈর্য ধরে কথাও বলতে পারেন। অফিসের ভাষায় তিনিই ‘আইটির লোক’। এই আইটির লোক তৈরির উদ্যোগ নিয়েছেন এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ও এম আহসান হাবিব।বড় প্রতিষ্ঠানে এ কাজের জন্য আলাদা তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ থাকে। কিন্তু ছোট অফিসে সাধারণত একজনকেই সব সামলাতে হয়, কম্পিউটার মেরামত থেকে শুরু করে নেটওয়ার্ক, প্রিন্টার—এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত। এমন বহুমুখী কাজের জন্য কর্মী তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুর-১১ এলাকায় প্রশিক্ষণ কোর্স চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাঠপর্যায়ে তাদের ১৭ বছরের কাজের অভিজ্ঞতা থেকে কোর্সটি সাজানো হয়েছে।হার্ডওয়্যার থেকে নেটওয়ার্কউদ্যোক্তারা জানান, ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ নামের এ প্রশিক্ষণের ক্লাস হবে সশরীর শ্রেণিকক্ষে। শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শিখবেন বিভিন্ন ধরনের যন্ত্র সামনে রেখে। এ যেন কাজের মধ্য থেকেই কাজ শেখা, নতুন নতুন সমস্যার সমাধান করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা।পাঠ্যসূচি শুরু হয়েছে বিদ্যুৎ-নিরাপত্তা ও বিভিন্ন উপাদান ও টুলসের সঙ্গে পরিচিতি দিয়ে। এরপর আছে ডেস্কটপ পিসি জোড়া লাগানো, ল্যাপটপ কম্পিউটারের যন্ত্রাংশ মেরামত ও মাদারবোর্ডের সমস্যা নির্ণয়। সফটওয়্যারের দিকে উইন্ডোজ ও ম্যাকওএস, হারানো ডেটা উদ্ধার ও ডিস্ক ক্লোনিং।তবে কোর্সের বড় অংশ একটি অফিস সচল রাখার খুঁটিনাটি নিয়ে। এর মধ্যে রয়েছে ল্যান, রাউটার ও ওয়াই-ফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার ও ফাইল িং, ইউপিএস-আইপিএস, সিসিটিভির সেটআপ, বিভিন্ন স্মার্ট/এআই ডিভাইস সেটআপ এবং হাজিরা মেশিনের মতো যন্ত্র বসানো।এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ (বাঁয়ে) ও এম আহসান হাবিবশুধু যন্ত্র নয়, মানুষওকোর্সে কারিগরি বিষয়ের পাশাপাশি রাখা হয়েছে সহকর্মী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল, রিমোট সাপোর্ট, পারসোনাল ব্র্যান্ডিং, সার্ভিস বিক্রির জন্য ডিজিটাল মার্কেটিং এবং এআই টুলের নানা ব্যবহার। আয়োজকদের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira