1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Logo

‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‘আপনার ছেলেকে পুলিশ আটক করেছে। তাঁর ব্যাগে মাদক পাওয়া গেছে। ছেলেকে ছাড়াতে চাইলে এখনই বিকাশে টাকা পাঠান।’ গত ২৪ অক্টোবর এমন ফোন পান বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ। অপরিচিত নম্বর থেকে ফোন করে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেন ওই ব্যক্তি। ছেলেকে গ্রেপ্তারের কথা শুনে ঘাবড়ে যান আবুল কালাম। কথাবার্তায় নানাভাবে ফাঁদে ফেলে বারবার দ্রুত টাকা পাঠানোর তাগাদা দিতে থাকেন তিনি।শুধু আবুল কালাম নন, পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করে সন্তানের গ্রেপ্তারের কথা বলে টাকা আদায়ের এমন প্রতারণা বাড়ছে। কখনো সন্তানের কণ্ঠের মতো কান্নার শব্দ শুনিয়ে, কখনো মারধরের শব্দ শোনানোর মাধ্যমে অভিভাবকদের আতঙ্কিত করা হচ্ছে। কোনো কোনো ঘটনায় পরিচিতজনের কণ্ঠ নকল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘটনাও পাওয়া যাচ্ছে। এতে ভয় পেয়ে অনেকেই প্রতারক চক্রের চাহিদামতো টাকা দিয়ে দিচ্ছেন।পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার অভিযোগ তাদের কাছে প্রায়ই আসছে। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা এমন ফোনের সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছে তারা। প্রয়োজনে তাদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছে।সন্তানের কণ্ঠে কান্না শুনিয়ে টাকা আদায়ঘটনা উল্লেখ করে আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি বরিশালে থাকলেও তাঁর ছেলে ঢাকায় বেসরকারি চাকরি করেন। প্রথমে জানানো হয়, তাঁর ছেলে ও কয়েক বন্ধুর ব্যাগে অবৈধ জিনিস পাওয়া গেছে। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট আছেন। ছেলেকে ছাড়াতে হলে দ্রুত ১ লাখ ২০ হাজার টাকা পাঠাতে হবে।ছেলের বিপদের কথা শুনে ঘাবড়ে যান উল্লেখ করে আবুল কালাম বলেন, এত টাকা একসঙ্গে দিতে পারবেন না জানালে ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে টাকা কমানোর চেষ্টা করার কথাও জানান। এরপর একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলেন। পরে তিনি ছেলের মুঠোফোনে যোগাযোগে করেন। নিশ্চিত হন, ছেলে কর্মস্থলে আছেন। গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি। এরপর ওই নম্বরে আবার ফোন করলেও কেউ ধরেননি। কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে ফোন করা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira