1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Logo

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

একই পদে চাকরির জন্য আবেদন করেছেন একজন নারী ও একজন পুরুষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাও সমান। বেতনের জন্য কত টাকা চাওয়া উচিত, তা জানতে দুজনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শ চাইলেন। কিন্তু এআই তাঁদের একই পরামর্শ না দিয়ে নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে বলল।এটি কোনো কাল্পনিক ঘটনা নয়। ২০২৫ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একই যোগ্যতার নারী ও পুরুষকে বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে এআই ভিন্ন পরামর্শ দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করতে বলেছে। অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশ।এই উদাহরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যে প্রযুক্তিকে আমরা নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দক্ষ বলে মনে করছি, সেটিই যদি নারীর প্রতি বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়, তাহলে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যৎ কী হবে?এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতনসম্প্রতি যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি প্রকাশিত ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক শ্বেতপত্রে এই উদ্বেগ উঠে এসেছে। এতে দেখানো হয়েছে, এআইভিত্তিক ব্যবস্থা কীভাবে নিয়োগ, বেতন ও পদোন্নতিতে বিদ্যমান লিঙ্গবৈষম্যকে আরও গভীর করতে পারে।বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ এবং মানবিক পর্যালোচনার ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারকে উচ্চ ঝুঁকির এআই ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোও জরুরি।প্রতিবেদন থেকে জানা যায়, ২০৩০ সালের মধ্যে কিছু শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআইয়ের কারণে ৪০ শতাংশ পর্যন্ত নারী কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশ্লেষণেও দেখা গেছে, পুরুষপ্রধান পেশাগুলোর তুলনায় নারীপ্রধান পেশাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক বেশি পরিবর্তন ও ঝুঁকির মুখে রয়েছে।এআই নীতির টেবিলে অর্ধেক বাংলাদেশ কোথায়সমস্যা শুধু কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কায় সীমাবদ্ধ নয়। এআই নিয়োগ ও পদোন্নতির সিদ্ধান্তেও নারীদের প্রতি বৈষম্য করতে পারে। এর একটি আলোচিত উদাহরণ অ্যামাজন।…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira