1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Logo

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২–৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা শুরু হতো। মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ কার আদেশে সভাটি স্থগিত করা হলো জানতে চেয়ে মোবাইলে রাইসা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করেছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।আজকের তৃতীয় সভাটি স্থগিত করতে মালিকপক্ষ কোন অনুরোধ করেছে কি না জানতে চাইলে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। আমরা মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। আমাদের আগ্রহের কমতি নেই।’বৈঠক স্থগিত হওয়ার খবর কখন জানতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ‘মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। সেখানে সোয়া নয়টার দিকে সভা স্থগিতের বার্তাটি দেওয়া হয়। তখন জানতে পেরেছি।’ কেন স্থগিত হলো—এ বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।অবশ্য আনোয়ার হোসাইন অসুস্থ হওয়া ছাড়া সভা স্থগিতের আরও দুটি কারণ রয়েছে বলে সকালে প্রথম আলোকে জানান মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানান, আজ সকাল আটটার দিকে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira