1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Logo

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাছেদ (৭২) এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭৩)। আবদুল বাছেদের বাড়ি ভাটহালি আর বাবর আলীর বাড়ি পাইকড় গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ইউপি সদস্য একটি মোটরসাইকেলে চড়ে পাঞ্জুয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে পাইকড় ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত দুই ইউপি সদস্য ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira