1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Logo

দিস ইজ বিগ নিউজ ফর আস, অ্যান্ড ফর বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ধীরে ধীরে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘সাকসেসফুলি (সফলভাবে) আমরা টেস্টটা (পরীক্ষা) করেছি। দিস ইজ বিগ নিউজ ফর আস, অ্যান্ড ফর বাংলাদেশ (এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য বড় খবর)। উই আর নাউ ৩৩ নিউক্লিয়ার কান্ট্রি ইন দ্যা ওয়ার্ল্ড (আমরা এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ)। এই কথাটা আমরা এখন বলতে পারি।’ফকির মাহবুব আনাম বলেন, এই পরীক্ষা চলবে। প্রথমবার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে নিচে নামবে, আবার বাড়বে। এভাবেই পরীক্ষা চলবে। ধীরে ধীরে বাড়তে বাড়তে ৩৫০ থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াট সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন তিনি।এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপ্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira