1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Logo

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুটবলে কিছু জার্সি শুধুই খেলার পোশাক নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, আবেগ, উত্তরাধিকার। পর্তুগালের ৭ নম্বর জার্সি তেমনই এক নাম। কত বছর ধরে এই জার্সি পরেই মাঠ মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই জার্সিতে নতুন একজন। তবে রোনালদোর উত্তরাধিকার মুছে ফেলার কোনো চেষ্টা নেই। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জার্সির ৭ সংখ্যাটির ওপর একটি আড়াআড়ি দাগ টেনে রেখেছে। রোনালদোর চিরস্থায়ী অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন।আর সেই জার্সি পরেই পর্তুগালের নতুন যুগের প্রথম জয়ের নায়ক কার্লোস ফর্বস। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা ফর্বসের গোলেই এসেছে জয়। রোনালদো-পরবর্তী যুগে পর্তুগালের এটাই প্রথম জয়।ম্যাচটা অবশ্য সহজ ছিল না। ১১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দারুণ বাঁকানো শটে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু দুই মিনিটের মধ্যেই ওয়েলসের ডেভিড ব্রুকস সমতা ফেরান। বিরতির মিনিট পাঁচেক আগে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে সরবা টমাসের গোলে এগিয়ে যায় ওয়েলস। ৪৩ মিনিটে পর্তুগালকে আবার সমতায় ফেরান পেদ্রো নেতো।বদলি হিসেবে নামা ২২ বছর বয়সী ফর্বসের গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের।এরপর ২২ বছর বয়সী ফর্বসের পালা। ৫৯ মিনিটে বদলি নেমেছিলেন। ৭০ মিনিটের দিকে বক্সের মধ্যে বুদ্ধিদীপ্ত মুভমেন্টে জায়গা তৈরি করে নিচু শটে বল জালে পাঠালেন। ৭ নম্বর জার্সির নতুন মালিকের জন্য এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত!ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়ানো ব্রাজিলের অতৃপ্তি কোথায় তবে শেষ দিকে নাটক আরও বাকি ছিল। দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ম্যাচের তখন ৭৪ মিনিট। ১০ জনের পর্তুগালকে তখন বেশ কিছুক্ষণ সামলাতে হয়েছে ওয়েলসের আক্রমণ। শেষ পর্যন্ত অবশ্য ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগ শেষ করেছে তারা। এদিকে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। ৯৬ মিনিটে স্পটকিক থেকে গোল করেন আর্লিং হলান্ড। মার্টিন ওডেগার্ড ৮৪ মিনিটে সমতা ফেরানোর পর নাটকীয় শেষ গোলটা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira