1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Logo

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজুর বৃদ্ধ বাবা যেন ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন। কত কান্না আমরা থামাব? আপনি (শেখ হাসিনা) ১ হাজার ৪০০ কিশোর, তরুণ, রিকশাওয়ালা হত্যা করার পর, আপনার লোকেরা রাজুকে হত্যা করেছে। আমি রাজু হত্যার বিচার চাই।ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। আজ বুধবার বিকেলে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে রাজুর জানাজার আগে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মঞ্চের পাশেই অ্যাম্বুলেন্সে রাজুর লাশ রাখা হয়েছিল। সমাবেশ শেষে সমাবেশস্থলেই রাজুর প্রথম জানাজা হয়।রুহুল কবির রিজভী বলেন, আমাদের ওপর গত ১৭ বছর অনেক অত্যাচার-অনাচার হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করা হয়েছে। অনেকের পায়ে গুলি করেছে, অনেকের হাতে গুলি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে যায়নি। কারাগার ছিল আমাদের দ্বিতীয় বাসস্থান।রিজভী বলেন, ওই সময়ে সারা দেশের মানুষদের মধ্যে গুম, খুনের আতঙ্ক ছিল। ক্রসফায়ারের আতঙ্ক ছিল। এ মাটি আমাদের নিজস্ব মাটি। আমাদের পূর্বপুরুষেরা এ মাটির ভেতর দিয়ে বেড়ে উঠেছেন। আমরা এ মাটি ছেড়ে যাইনি। কিন্তু তারা চলে গেছে। আজ শুনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইতে স্বর্ণের দোকান দিয়েছেন, ব্যাংককে ব্যবসা করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা সেখানে বেহেশত বানিয়েছেন। আর এখানে টোকাই দিয়ে বোমা হামলা চালাচ্ছেন। আজ পুলিশ বক্সে আগুন লাগাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, ট্রাকে আগুন দেওয়া হচ্ছে, অফিস আদালতে বোমাবাজি হচ্ছে। কিন্তু তারা প্রকাশ্যে আসছে না।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘বিদেশে টাকার পাচার করে তারা রাজকোষ শূন্য করে দিয়েছে। আন্দোলন করে, সন্ত্রাস করে আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু তারা জোর করে জবরদস্তি করে লকডাউনের কথা বলছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে সে ঘোষণা দেওয়া হচ্ছে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘যে নেত্রী ছোট বাচ্চার রক্ত পান করতে পারে, শিশুদের অকাতরে হত্যা করে বধ্যভূমি বানাতে পারে, সে নেত্রী জনগণের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira