1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Logo

অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, এরপর আটক করা হলো ছেলে–নাতিকেও

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলিরা।প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ওই এলাকায় সম্প্রতি ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি দখল করে নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।ওই নারীর মৃত্যুর বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এলাকাটিতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে। তাদের দাবি, শুরুতে একজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন।পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি ওই নারীর বাড়ির বাইরে একদল অবৈধ বসতি স্থাপনকারী গুলি চালাতে শুরু করে। এ সময় নিজেদের রক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাল্টা পাথর ছুড়তে থাকেন। পরে আরও অবৈধ বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।নিহত ওই নারীর বাড়ি ইসরায়েলিদের গুলির লক্ষ্যবস্তু ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত নারীর নাম ফাধা ওয়াদহা।নিহত নারীর ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, ‘আমি তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে রক্ত ঝরছিল। দেখুন, রাস্তায় তাঁর রক্ত পড়ে আছে।’পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে অস্ত্রধারী বসতি স্থাপনকারী (পেছনে)১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। এর পর থেকে প্রায়ই সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের ওপর হতাহতের ঘটনা ঘটছে। সম্প্রতি এসব হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে।জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। তবে এ অবস্থানের সঙ্গে দ্বিমত রয়েছে ইসরায়েলের।ফাধা ওয়াদহার ছেলে আরাফাত মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফিদহাত বলেন, আরাফাত তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ অবস্থায় তিনি ভুল করে বাড়ির উঠানে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় গাড়িতে কেউ ছিলেন না। এরপর বসতি স্থাপনকারীরা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira