পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা—সবই আছে। পশু জবাইয়ের জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মী ও ধর্মীয় রীতি পালনের ব্যবস্থাও। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানাটিতে নেই শুধু কসাইদের আনাগোনা। উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও শেরপুর জেলা কসাইখানা ব্যবহার করা হচ্ছে না।শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ৫০ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। শহরের বিভিন্ন বাজারের কসাইদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু পরিবহন ও মাংস বাজারে আনার বাড়তি ভোগান্তির কারণে তাঁরা সেখানে যেতে আগ্রহী নন। ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানের এই কসাইখানা চালু হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের কয়েকটি বাজারের মাংস ব্যবসায়ীরা সেখানে যেতে চাইছেন না। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে। তাতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে সব নিয়ম মেনে কসাইখানায় সুস্থ ও সবল পশু জবাই করতে হবে।পড়ে আছে এই কসাইখানাপড়ে আছে কোটি টাকার স্থাপনা২ নভেম্বর দমদমা-কালীগঞ্জ এলাকায় কসাইখানায় গেলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ফটক খুলে দেন। ভেতরে ঘুরে দেখা যায়, বিশাল জায়গাজুড়ে নির্মিত কসাইখানাটিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি বসানো রয়েছে। জবাইয়ের আগে পশুকে গোসল করানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ স্থান। সারিবদ্ধভাবে রয়েছে অন্তত ২০টি গোসলের জায়গা। কিন্তু ব্যবহার না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ১১ কোটি টাকার স্থাপনাটি।জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে কসাইখানাটির নির্মাণকাজ শুরু হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে চলতি বছরের জুনে শেরপুর পৌরসভার…
Leave a Reply