1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Logo

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আল্লাহ–তাআলার অসীম রহমতের এক অনন্য মাধ্যম হলেন তাঁর নুরানি সৃষ্টি ফেরেশতারা। তাঁরা সর্বক্ষণ আল্লাহ–তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণায় ব্যস্ত থাকেন।মুমিন বান্দাদের কল্যাণের জন্যও নিয়মিত তারা দোয়া করতে থাকেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের বৈশিষ্ট্য ও আমলের কথা বর্ণিত হয়েছে, যাঁদের জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করেন।১. অজু অবস্থায় ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে। কেউ যদি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে ঘুমান, তবে ফেরেশতারা তাঁর জন্য দোয়া করতে থাকেন। মহানবী (সা.) বলেছেন, ‘যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের মতো অজু করে ডান কাত হয়ে শোবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৭)অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, “হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। কেননা, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল।”’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ১০৫১)২. নামাজের অপেক্ষায় মসজিদে থাকলে পবিত্র কোরআনের ঘোষণা হলো, ‘নিশ্চয়ই মুমিনদের ওপর নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্তের অপেক্ষায় থাকা কিংবা নামাজ শেষে অজু অবস্থায় নিজ স্থানে বসে থাকা অত্যন্ত সওয়াবের কাজ।সুরা আহজাব, আয়াত: ৫৬নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তাঁকে উত্তমরূপে সালাম পেশ করো।নবীজি বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে নামাজের অপেক্ষা করতে থাকে এবং তার অজু ভঙ্গ না হয়, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন—হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার ওপর দয়া করুন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৪৫ ও ৬৪৭)৩. প্রথম কাতারে নামাজ পড়লেজামাতে নামাজ আদায়ের সওয়াব একা নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি। আর প্রথম কাতারে দাঁড়িয়ে এবং কাতারের ডান…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira