1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Logo

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরদারির তথ্য বলছে, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে। এমন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ, দ্রুত রোগনির্ণয় এবং সংশ্লিষ্ট খাতগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। এতে চিকিৎসক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম)। এতে প্রচার সহযোগী ছিল প্রথম আলো এবং সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মা ও ল্যাব সলিউশন।বৈঠকে মূল উপস্থাপনা দেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। তিনি জানান, দেশে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়ছে। সংস্থাটির জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী, আইসিইউতে শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই বহু ওষুধ প্রতিরোধী। কোনো জীবাণু আগে যে ওষুধে মারা যেত বা যার প্রভাবে বৃদ্ধি বন্ধ হতো, সেই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করলে তাকে এএমআর বলে।সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী, নিউমোনিয়া, মূত্রনালি ও রক্তে সংক্রমণ ঘটানো ক্লেবসিয়েলা নিউমোনি জীবাণুর ইমিপেনেম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের হার ২০২২ সালে ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালের প্রথম ছয় মাসে তা বেড়ে ৪১ দশমিক ৩ শতাংশ হয়েছে। একই সময়ে মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ১৬ থেকে বেড়ে ৩৭ দশমিক ৮ শতাংশ হয়েছে।ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ ঘটানো ই কোলি জীবাণুর ক্ষেত্রেও প্রতিরোধ বেড়েছে। ইমিপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ৭ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ এবং মেরোপেনেমের ক্ষেত্রে ৯ দশমিক ৩ থেকে ১১ দশমিক ১ শতাংশ হয়েছে। এ সময় বেশ কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুর সংবেদনশীলতা কমেছে। যেমন অ্যামিকাসিনের ক্ষেত্রে তা ৮৬ থেকে ৭০ শতাংশ, অ্যামোক্সিসিলিন-ক্ল্যাভুলানেটের ক্ষেত্রে ৫৪ থেকে ৪৬ শতাংশ, অ্যাম্পিসিলিনের ক্ষেত্রে ৩৯ থেকে ৩১ শতাংশ এবং সেফট্রিয়াক্সোনের ক্ষেত্রে ৫২ থেকে ৪৫ শতাংশ হয়েছে।একইভাবে সিপ্রোফ্লক্সাসিনের প্রতি সংবেদনশীলতা ৫০…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira