1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Logo

জুলাইয়ের ঐক্য ধরে রাখতে চায় সরকার: মাহ্দী আমিন

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ সোমবার সচিবালয়ে ওই মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মাহদী আমিন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।বৈঠকে কোনো শর্ত ছিল না জানিয়ে মাহদী আমিন বলেন, বৈঠকে কোনো ধরনের শর্ত ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে।মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের মতবিনিময়ে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের যে পথযাত্রা শুরু হয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পতিত ফ্যাসিবাদের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তি একসঙ্গে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বিদেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না। তাদের নাশকতা মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ।জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থানসংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান সুস্পষ্ট। নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী পথযাত্রায় বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোসহ তা শতভাগ বাস্তবায়ন করা হবে; কোনো প্রতিশ্রুতি থেকে সরে আসার সুযোগ নেই।সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সব সংস্কার বাস্তবায়ন করবে।এর আগে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira