1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Logo

চাঁদপুরে অনলাইন জুয়ার টাকার জন্য নানিকে হত্যা,নাতি গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাইম নিউজ ডেস্কঃ চাঁদপুর সদর মডেল থানাধীন নাজিরা কমপ্লেক্সে ভাড়াটিয়া বৃদ্ধা (৬৫) হত্যা মামলার প্রধান আসামি, নিহতের নাতি শিশু (১৬) মামলা রুজুর ৪২ (বিয়াল্লিশ) ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছে। গ্রেফতারের পর সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন জেএম সেনগুপ্ত রোড, জোড় পুকুর পাড় নাজিরা কমপ্লেক্সের ৭ম তলার উত্তর-পূর্ব পাশের রুমে ওই বৃদ্ধাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি চলতি মাসের ০১ তারিখ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে একাই থাকতেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহম্মেদ এবং পিবিআই ও থানা পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) আওলাদ হোসেন রিকাবদারকে।

পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা ও থানার চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িত শিশু আসামিকে শনাক্ত করে। ২২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১৭.২৫ ঘটিকায় চাঁদপুর সদর মডেল থানাধীন জোড় পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে এ হ ত্যাকাণ্ডের কথা স্বীকার করে। সে জানায়, অনলাইনে জুয়ায় টাকা হেরে যাওয়ায় সেই টাকা পরিশোধের জন্য সে একাই পরিকল্পনা করে। ঘটনার দিন কৌশলে বাসায় ঢুকে সে নানিকে হাত-মুখ বেঁধে ধারালো ছু রি দিয়ে গ লা কেটে হ ত্যা করে এবং তার গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে আসামির দেখানো মতে ঘটনাস্থলের ৭ম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হ ত্যায় ব্যবহৃত ধারালো ছু রি এবং তার নিজ বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, ০১টি হাতের আংটি ও ০১ জোড়া কানের দুল জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira