1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Logo

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দুপুরে গরম ভাতের সঙ্গে এক টুকরো নদীর রুই মাছ। ঝোলের মধ্যে মাছের টুকরোটা ভেঙে ভাতের সঙ্গে মিশিয়ে মুখে তুলতেই কেমন একটা আলাদা স্বাদ! অথচ বাজার থেকে কেনা চাষের রুই মাছ দিয়ে একইভাবে রান্না করলেও মনে হয়, স্বাদটা যেন ঠিক জমল না। মাছ তো মাছই। তাহলে নদীর মাছ আর পুকুরে চাষ করা মাছের স্বাদে এত পার্থক্য কেন? এটা কি শুধু আমাদের মনের ভুল, নাকি মাছের শরীরেই আসলেই লুকিয়ে আছে স্বাদের কোনো রহস্য? চলুন, জানার চেষ্টা করি।আমরা যখন মাছের এক টুকরো মুখে দিই, তখন শুধু জিব দিয়ে তার স্বাদ বুঝি না। নাকও বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। মাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে মাছ থেকে বের হওয়া নানা গন্ধের অণু শনাক্ত করে নাক। এই গন্ধ আর স্বাদের মিলিত অনুভূতিই খাবারকে করে তোলে সুস্বাদু।গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছমাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে মাছ থেকে বের হওয়া নানা গন্ধের অণু শনাক্ত করে নাক।মাছের মাংসে এমন অনেক রাসায়নিক উপাদান থাকে, যেগুলো তার স্বাদ তৈরি করে। যেমন গ্লুটামেট নামে একটি উপাদান উমামি স্বাদ তৈরি করে। উমামিকে বলা যায় সুস্বাদু বা ঝোলের মতো স্বাদ। মাছের মাংসে থাকা ইনোসিন মনোফসফেটও উমামি স্বাদ বাড়াতে সাহায্য করে। এ ছাড়া গ্লাইসিন ও অ্যালানিনের মতো অ্যামিনো অ্যাসিড মাছের স্বাদে মিষ্টি ভাব আনতে পারে।খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ গোলাম সারোয়ার ও তাঁর সহকর্মীরা ২০১৩ সালে মাছ ও মৎস্যজাত খাবারের স্বাদ তৈরির উপাদান নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, গ্লুটামেট, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড এবং আইএমপির মতো নিউক্লিওটাইড মাছের স্বাদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মাছের প্রজাতি, পরিবেশ ও প্রক্রিয়াজাত করার পদ্ধতি অনুযায়ী এসব উপাদানের পরিমাণ বদলে যায়। অর্থাৎ সব মাছের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira