1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Logo

৩০০ ফুটে ‘ডাকাতির’ ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর ৩০০ ফুট সড়ক। মধ্যরাতে সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক একটি প্রাইভেট কার আটক করার চেষ্টা করছেন। গাড়িটি না থামানোয় বাইরে থেকে যুবকেরা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছেন। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা চিৎকার করে ভাঙচুর না করার আকুতি জানাচ্ছেন। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টে না থেমে দ্রুত গতিতে চলে যায়। গতকাল সোমবার দিবাগত রাত থেকে ৩০০ ফুট সড়কের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা বলে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে গভীর রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গাড়ির ড্যাশক্যামে ধারণ করা ভিডিওতে তাদের তৎপরতার দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাটি কবে ও কখন ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনগুলোতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।কিছুদিন ধরে গোপালগঞ্জ ও নড়াইলের সহিংসতার ঘটনা, পোশাকশ্রমিকদের মজুরির দাবিতে অস্থিরতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে। এতে মানুষের মাঝে আতঙ্ক রয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে লাখ লাখ মানুষ এসব ভিডিও দেখেছেন। হাজার হাজার মানুষ এটিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি উল্লেখ করে সমালোচনা করেছেন।এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে ভিডিওটি সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০০ ফুট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে ডিএমপির বিজ্ঞপ্তিতেও ডাকাতির দাবি…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira