1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Logo

নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে একটি চুক্তি করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। চুক্তিটি হয়েছে ইয়াশার ও নেতানিয়াহু বিরোধী আরেক দল ইসরায়েল বেইতেনুর মধ্যে। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর এটিই বিরোধী দলগুলোর মধ্যে প্রথম কোনো জোট চুক্তি।গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর আগামী ৬ ডিসেম্বরের মধ্যে গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য আলোচনার সময় দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তখন থেকে সরকার গঠনের জন্য দফায় দফায় আলোচনা চলছে।ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেননির্বাচনে নেতানিয়াহু বিরোধী যে জোট দাঁড়িয়েছিল, তার নেতৃত্বে রয়েছেন আইজেনকট। ইসরায়েল বেইতেনুও ওই জোটে রয়েছে। তবে জোটের সদস্য দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকায় শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে, তা নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বেইতেনুর সঙ্গে একতাবদ্ধ হয়ে সরকার গঠনের চুক্তি করলেন আইজেনকট। বেনিয়ামিন নেতানিয়াহু। ২৮ অক্টোবর জেরুজালেমেগতকাল মঙ্গলবার আইজেনকটের দল ইয়াশার জানায়, এদিন তিনি ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা একটি চুক্তিতে সম্মত হন। নির্বাচনের আগে থেকেই লিবারম্যান নেতানিয়াহুর কড়া সমালোচনা করে আসছেন। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো তাঁর লক্ষ্য বলেও উল্লেখ করেছেন তিনি। গত নির্বাচনে কোনো দলই পার্লামেন্টে সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ আসন প্রয়োজন হয়। তবে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি। অপরদিকে আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। নির্বাচনে আরব দলগুলো একত্রে পেয়েছে ১৯ আসন। আরবদের এই সফলতা ইসরায়েলে নজিরবিহীন। নির্বাচনে আইজেনকটে দল পেয়েছে ২১ আসন। আর লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাই এই চুক্তিকে আইজেনকটের প্রাথমিক সফলতা বলা চলে।নেতানিয়াহুকে হটাতে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে সমর্থন করবে—এমন সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে লিবারম্যান নারাজ ছিলেন। কারণ, তিনি আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন। তাই গতকাল আইজেনকটের সঙ্গে লিবারম্যানের দলের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira