1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Logo

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদ ৫ : ১ পিএসভি আইন্দহফেনফুটবল কখনো কখনো বড় অদ্ভুত। প্রথমার্ধে যে দলকে দেখে মনে হচ্ছিল, নিজেদের মাঠেই বুঝি বিপদে পড়েছে, সেই দলই বিরতির পর হয়ে উঠল অপ্রতিরোধ্য। যেন ঘুম ভেঙে জেগে উঠল কোনো দানব! সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেই দানবের নাম রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অথচ ম্যাচের শুরুটা রিয়ালের ছিল না। প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও রেখেছিল। একবার পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাগে ক্রসবারে। এরপর পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। অরেলিয়াঁ চুয়ামেনি বক্সে স্ভেন মেইনান্সের পায়ে পা দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার। বিরতির সময় স্কোরলাইন ১-০। রিয়ালের মুখে তখন চিন্তার ছাপ।এমবাপ্পে ভিনিসিয়ুসের গোল উদযাপনকিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে গেল। কোচ জোসে মরিনিও একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন। তাঁদের একজন জুড বেলিংহাম। শুরুর একাদশে ছিলেন না ইংল্যান্ডের এই মিডফিল্ডার। ফিটনেসে সামান্য সমস্যার কথা জানিয়েছিলেন মরিনিও। কিন্তু তাঁকে নামাতেই যেন বদলে গেল রিয়ালের শরীরী ভাষা। বিরতির পাঁচ মিনিট পরই সমতা। দারুণ এক দলীয় আক্রমণের শেষে ফেদেরিকো ভালভের্দের গোল। ভিনিসিয়ুসের পাস থেকে আরদা গুলেরের ব্যাকহিল, তারপর ভালভের্দের জোরালো শট। খেলা তখন যেন একেবারে রিয়ালের নিয়ন্ত্রণে।মৌসুম শেষে সেরা গোলের দাবিদার থাকবে বেলিংহামের এই গোল। এরপর মঞ্চটা বেলিংহামের। বক্সের বাইরে পাওয়া বলটাকে প্রথমে একটু ওপরে তুলে নিলেন। তারপর দুর্দান্ত এক ভলিতে পাঠালেন জালে। পিএসভি গোলকিপার মাতেই কোভার শুধু অসহায় দর্শক। মৌসুম শেষে সেরা গোলের দাবিদার থাকবে বেলিংহামের এই গোল। বেলিংহামের সেই গোলের পর আর পেছনে তাকাতে হয়নি রিয়ালকে। আরদা গুলেরের পাস থেকে কিলিয়ান এমবাপ্পের গোল। এরপর গোলকিপারকে কাটিয়ে ফরাসি স্ট্রাইকারের দ্বিতীয়বার জাল খুঁজে নেওয়া। চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে রিয়ালের প্রতিটি ম্যাচেই গোল করলেন এমবাপ্পে। শেষ কথাটা বললেন ভিনিসিয়ুস। বেলিংহামের পাস পেয়ে কাজে লাগালেন দারুণভাবে, গত আগস্টের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira