যে ইউরোপ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর সামাজিক নিরাপত্তার স্বপ্ন গড়েছিল, আজ সে সেই স্বপ্নের হিসাব মেলাতে পারছে না। ১৯৪২ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম বেভারিজ অভাব, রোগ, অজ্ঞতা, দুর্দশা আর আলস্যকে সমাজের পাঁচ দানব বলে চিহ্নিত করেছিলেন, আর রাষ্ট্রকে বলেছিলেন নাগরিকের ঢাল হতে। ওদিকে পুঁজির দাবি অন্য রকম: মুনাফা চাই, শ্রম চাই আর শ্রম হলে সস্তা চাই। এই দুই যুক্তি দীর্ঘদিন এক ছাদের নিচে ঘর করেছে; কিন্তু সংসারটা কখনোই শান্ত ছিল না। আজ ফাটল আর ঢাকা পড়ছে না, আর সে ফাটলের দাম দিতে হচ্ছে সীমান্তের ওপারের মানুষকে।অস্ট্রো-হাঙ্গেরীয় অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানির ‘দ্বৈত আন্দোলন’ তত্ত্বে এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। বাজার যখন সমাজকে গিলতে শুরু করে, সমাজ নিজেকে বাঁচাতে পাল্টা দেয়াল তোলে। যুদ্ধোত্তর কল্যাণরাষ্ট্র ছিল সেই দেয়ালই। ডেমোক্র্যাটদের কেন অভিবাসন নিয়ে সোচ্চার হতে হবেকিন্তু আশির দশক থেকে মূলধনের অবাধ চলাচল, করের প্রতিযোগিতা আর শ্রমবাজারের ‘নমনীয়তা’ সেই দেয়ালের ইট খসিয়েছে। ২০০৮-এর আর্থিক সংকটের পর সাধারণ মানুষ একটা সরল প্রশ্ন করতে শিখেছে, রাষ্ট্র ব্যাংক বাঁচাতে পারলে নাগরিককে বাঁচায় না কেন? প্রতিষ্ঠিত রাজনীতি এর জবাব দিতে পারেনি। জবাব দিয়েছে অন্যরা।সেই জবাবের নাম কল্যাণ-জাতীয়তাবাদ। কথাটা সোজা—কল্যাণ থাকুক; কিন্তু শুধু ‘আমাদের’ জন্য। ফ্রান্সের ন্যাশনাল র্যালি, সুইডেন ডেমোক্র্যাটস, জার্মানির এএফডি কিংবা যুক্তরাজ্যের রিফর্ম পার্টির উত্থানকে শুধু বর্ণবিদ্বেষ বলে সারলে অর্ধেক সত্য বলা হয়। এদের ভোটারদের অনেকেই এক সময় সোশ্যাল ডেমোক্রেসির নিশ্চিত সমর্থক ছিলেন। তাঁদের ক্ষোভের গোড়ায় আছে অর্থ নৈতিক নিরাপত্তাহীনতা, যাকে অভিবাসীবিরোধী ভাষায় সংগঠিত করা হচ্ছে। ক্ষুধার্ত মানুষ রাগের একটা ঠিকানা খোঁজে, আর রাজনীতি সেই ঠিকানা তৈরি করে দেয়।দর্শনের দিক থেকে ব্যাপারটা নতুন নয়। জার্মান দার্শনিক ফ্রিডরিখ হেগেল১৮২১ সালেই লিখেছিলেন, নাগরিক সমাজ সম্পদ বানায়, আবার একই সঙ্গে এমন এক বঞ্চিত শ্রেণি বানায়, যাকে সে নিজে আত্মস্থ করতে পারে না। তাঁর সমাধান ছিল উপনিবেশ ও বহির্বাণিজ্য, অর্থাৎ ভেতরের দ্বন্দ্বকে বাইরে চালান করে দেওয়া। আমেরিকান ড্রিম এবং অভিবাসন প্রতারণার গোলকধাঁধায়…
Leave a Reply