1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Logo

দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা উচিত হয়নি

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক। শীতকাল আসার আগেই তেঁতুলিয়া ‘ফেল’মোহাম্মাদ উল্লাহ জাফরীসাউথ ওয়েস্টফেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, জার্মানিমোহাম্মাদ উল্লাহ জাফরীজার্মানিতে আসার এক মাস পূর্ণ হয়েছে মাত্র। এমন সময় জানতে পারি আমার বাল্যবন্ধু রোহানের মৃত্যুসংবাদ। বন্ধুর আকস্মিক মৃত্যু মনে প্রশ্ন তুলেছিল, ক্ষণস্থায়ী জীবনে এত সংগ্রামের অর্থ কী? জন্মস্থান থেকে বহুদূরে এসে রোজ এত প্রতিকূলতা পাড়ি দেওয়া কতটা জরুরি? এমন বিভ্রান্তির সময়ে পরিবারের কথা, বন্ধুদের কথা ভীষণভাবে মনে পড়ে। বিষণ্ণতা বাড়ে। দেশে থাকার সময় যেসব দৈনন্দিন দিনগুলোকে একটু বেশিই সাধারণ মনে হতো, সেগুলোকেই ফিরে পেতে ইচ্ছা করে। এখানে অবশ্য আমার মামা-মামি আছেন। তবে তাঁদের সঙ্গে দেখা করতেও তো ট্রেনে ১০–১২ ঘণ্টা। রান্না, বাজার, বাসা সামলে পড়াশোনা আর পার্টটাইম চাকরি—সব মিলিয়ে এ যেন ক্লান্ত হওয়ার মহোৎসব। অসুস্থতায় ক্লান্তি আরও বাড়ে। নিজের খেয়াল নিজেই রাখতে হয়। কিন্তু অসুস্থ হলে মাতৃভাষার বদলে অন্য ভাষায় ডাক্তারকে ব্যাখ্যা করা রীতিমতো যুদ্ধ।দেশে থাকতে দেখতাম তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা। সেটা শুনেই হাড় হিম হয়ে যেত। জার্মানিতে শীতকাল আসার আগেই তেঁতুলিয়া ‘ফেল’। ডিসেম্বর থেকেই তাপমাত্রা চলে যায় হিমাঙ্কের নিচে। ছবিতে তুষারপাত দেখলে যে মুগ্ধতা কাজ করত, এখন আর সেটা কাজ করে না। মনে হয় দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা বোধ হয় উচিত হয়নি।‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছিবিভিন্নভাবে বলা ইংরেজি বুঝতে সমস্যাফাইরোজ তানজিমডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যফাইরোজ তানজিমদেশে থাকতে পরিবারই ছিল আমার পুরো পৃথিবী। তাদের ছাড়া মানিয়ে নেওয়া ছিল খুব কঠিন। ব্যাগ গুছিয়ে চলে যেতেও মন চাইত, কিন্তু বিমানভাড়া দেখে আর সাহস হয়নি। এখানে সবচেয়ে সুবিধা হলো সব রকম খাওয়াদাওয়া পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে তেমন খাবারের দোকান থাকে না। ফলে অনেক দূর যেতে হয়। ইংল্যান্ডে আসার আগে অনেকেই ভাবে, ভাষা নিয়ে তো কোনো সমস্যাই হবে না। ভাষা তো বুঝিই। কিন্তু এখানে অর্ধেক…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira