1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Logo

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মানুষ হাজার বছর ধরে খনি থেকে সোনা তুলছে। সেই সোনার প্রায় সবই এখনো কোনো না কোনো রূপে আছে। পৃথিবীতে এ পর্যন্ত খনি থেকে তোলা প্রায় সব সোনা এক জায়গায় এনে একটি নিরেট ঘনক বানালে সেটি হবে সাত থেকে আটতলা ভবনের উচ্চতার সমান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, এই ঘনকটির প্রতিটি পাশ হবে প্রায় ২২ দশমিক ৬ মিটার বা প্রায় ২৩ মিটার। তুলনা করলে বলা যায়, রাজধানীর মেট্রোস্টেশনের কিছুটা বেশি কিংবা উচ্চতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রায় অর্ধেক হবে। আবার ঘনকটি মাটিতে বসাতে লাগবে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গা। ঢাকায় একটি সাধারণ মাঝারি বা বড় ফ্ল্যাট ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ বর্গফুটের হয়ে থাকে। অর্থাৎ সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো তিনটি বড় ফ্ল্যাটের সমান জায়গা। বাংলাদেশে ১ কাঠা সমান ৭২০ বর্গফুট জায়গা। সেই হিসাবে সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো প্রায় সাড়ে সাত কাঠা জমির সমান।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হালনাগাদ হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে বিশ্বে খনি থেকে তুলে আনা সোনার আনুমানিক মজুত ছিল ২ লাখ ২৪ হাজার ২০০ টন। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে এই সোনার মূল্য প্রায় ৩০ লাখ কোটি মার্কিন ডলার। এখানে বলা দরকার, সোনার ওজন লোহার ওজনের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। ফলে একই আয়তনের লোহার চেয়ে অপেক্ষাকৃত কম আয়তনের সোনার ওজন একই।প্রাচীন সভ্যতার সময় থেকেই মানুষ খনি থেকে সোনা তুলছে। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, এ পর্যন্ত উত্তোলিত সোনার প্রায় দুই-তৃতীয়াংশই তোলা হয়েছে ১৯৫০ সালের পরে। সোনা সহজে ক্ষয় হয় না বলে এ পর্যন্ত উত্তোলিত সোনার প্রায় পুরোটাই এখনো কোনো না কোনো রূপে আছে।সবচেয়ে বেশি সোনা আছে গয়না হিসেবেওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ভূপৃষ্ঠের ওপরে থাকা সোনার সবচেয়ে বড় অংশ রয়েছে গয়নার আকারে। এর পরিমাণ প্রায় ৯৮ হাজার ৭০০ টন, যা মোট মজুতের ৪৪ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে বাজারদর অনুসারে শুধু গয়নার আকারে থাকা সোনার মূল্য…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira