1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Logo

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।জামায়াতের বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২ এ ধারার আওতায় এ নোটিশ পাঠানো হয়।বিবৃতি অনুযায়ী, নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলে চিহ্নিত করেছে জামায়াত। এতে প্রতিবেদনটি সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে শুক্রবার সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। সেখানে অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন এক আবেদনে তাঁর ভিসা বাতিলের আহ্বান জানান।জবাবে জামায়াত বলেছে, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করতে এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা বলে দলটি মন্তব্য করেছে। জামায়াতের অভিযোগ, প্রতিবেদনটির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো রেমন্ড সলোমনের ওই আবেদন। সলোমন শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক হলেও প্রতিবেদনটি তাঁর এই পরিচয় গোপন রেখেছে বলে দলটি দাবি করেছে।প্রতিবেদনে কী বলা হয়েছে‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছিলেন তিনি।এর প্রতিবাদে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখানো উদ্দেশ্যমূলক বিকৃতি। শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।শফিকুর রহমান…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira