1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Logo

কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পরকালের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার অন্যতম। আল্লাহ বলেন, ‘প্রকৃত পুণ্যবান সে, যে ইমান আনে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি…।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৭)কেয়ামতের দিন মানুষের সামনে যে ঘটনাগুলো ঘটবে, তার মধ্যে অন্যতম হলো হিসাব-নিকাশ এবং বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য প্রদান। সেদিন মানুষের নিজের কাজই তার সামনে উপস্থিত হবে।এমনকি তার চারপাশের কিছু সৃষ্টি এবং নিজের অঙ্গপ্রত্যঙ্গও তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে।পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের দিনের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।১. পৃথিবী দেবে তার সাক্ষ্যমানুষ যে জমিনের ওপর বসবাস করে, যে মাটিতে চলাফেরা করে এবং যে জায়গায় সেজদা করে—কেয়ামতের দিন সেই পৃথিবীও তার বুকে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দেবে। আল্লাহ বলেন, ‘সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, আপনার রব তাকে নির্দেশ দেবেন।’ (সুরা জিলজাল, আয়াত: ৪-৫)এ আয়াতের ব্যাখ্যায় মহানবী (সা.) বলেছেন, পৃথিবী তার ওপর সংঘটিত প্রতিটি কাজের সাক্ষ্য দেবে। অর্থাৎ মানুষ পৃথিবীর যে অংশে যে কাজ করেছে, পৃথিবী তা বর্ণনা করবে। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪২৯)তাই মসজিদের মেঝে, সেজদার স্থান কিংবা নির্জন কোনো জায়গা—কোনো স্থানই মানুষের আমলের ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। আজ যে জমিনে দাঁড়িয়ে মানুষ পাপ কিংবা পুণ্য করছে, কাল সেই জমিনই তার সাক্ষী হয়ে দাঁড়াবে।২. নিজের অঙ্গপ্রত্যঙ্গ দেবে সাক্ষ্যমানুষের হাত দিয়ে কত অন্যায় সংঘটিত হয়, পা দিয়ে কত পাপের পথে চলা হয়, চোখ দিয়ে কত নিষিদ্ধ দৃশ্য দেখা হয়, কান দিয়ে কত অন্যায় কথা শোনা হয়! মানুষ মনে করে, এসব কাজের কোনো সাক্ষী নেই। কিন্তু কেয়ামতের দিন তার নিজের অঙ্গপ্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।আল্লাহ বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৬৫)অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের কান, চোখ ও চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা বলবে, আল্লাহ তাদের বাকশক্তি দান করেছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দান করেছেন। (সুরা ফুসসিলাত, আয়াত:…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira