1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Logo

যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণার পর কী বলছে ভারত

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মার্কিন বাণিজ্য দপ্তর ভারতসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নিয়ে তদন্ত চালানোর পর নতুন শুল্ক হার আরোপের প্রস্তাব দিয়েছে। ভারতের ক্ষেত্রে সেই হার ২৫ শতাংশ।যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নতুন নোটিশ নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। গতকাল বুধবার ওই নোটিশ জারির পরই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে, দেশের কোনো শিল্পক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনক্ষমতা তৈরি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ওই আশঙ্কা একেবারেই ঠিক নয়।ইউএসটিআরের সেই নোটিশ (নোটিশ অব ডিটারমিনেশন অ্যান্ড রিকোয়েস্ট ফর কমেন্টস) জারি হওয়ার পর ভারত সরকারিভাবে বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা সিদ্ধান্ত ও সেই সংক্রান্ত নোটিশটি সরকার পরীক্ষা করে দেখছে। দেশের কোনো শিল্প খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে ওই বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো বিষয় দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত। ভারত জানিয়েছে, দ্রুত একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।মার্কিন বাণিজ্য দপ্তর বুধবার ওই নোটিশ আনুষ্ঠানিকভাবে জারি করে। ভারতসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নীতি নিয়ে তদন্ত চালানোর পর জারি করা ওই নোটিশে দেশগুলোর ওপর নতুন শুল্কহার চাপানো হয়েছে। ভারতের ক্ষেত্রে সেই হার ২৫ শতাংশ। যদিও তারা জানিয়েছে, নয়াদিল্লি–ওয়াশিংটন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ১৭ শতাংশ হতে পারে।যুক্তরাষ্ট্রের সন্দেহ, ভারত ও বাংলাদেশসহ ওই ১৪টি দেশ তাদের কারখানায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করছে। এর ফলে বিশ্ববাজারে পণ্যের দামে প্রভাব পড়ছে।ওই ১৪ দেশের মধ্যে চীনের ক্ষেত্রে শুল্ক জারি হয়েছে সবচেয়ে বেশি। ৪০ শতাংশ। চুক্তি হলে যা ২০ শতাংশে দাঁড়াবে। সবচেয়ে কম শুল্ক সীমা সিঙ্গাপুরের ক্ষেত্রে। মাত্র ১০ শতাংশ। ভারতের ক্ষেত্রে চুক্তি হলে ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তাব ১৮ শতাংশ।চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক চাপানো হয়েছে ভিয়েতনামের ওপর। ৩৫ শতাংশ। চুক্তি হলে যা ২০ শতাংশে নামবে। কম্বোডিয়া ও মালয়েশিয়ার ক্ষেত্রে তা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira