পৃথিবী থেকে বহুদূরে পাড়ি জমাবেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। সঙ্গে নেবেন বাবা ও সন্তানদের হাতে লেখা কয়েকটি চিঠি। মহাকাশে থাকার সময় এই চিঠিগুলোই জোগাবে তাঁর অনুপ্রেরণা। আর মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকিয়ে তিনি খুঁজবেন নিজের বাড়ির আলো।পৃথিবী থেকে বহুদূরে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গতকাল বুধবার মহাকাশে যাত্রার সময় সঙ্গে নিয়েছেন বাবা ও সন্তানদের হাতে লেখা কয়েকটি চিঠি। মহাকাশে থাকার সময় এই চিঠিগুলোই জোগাবে তাঁর অনুপ্রেরণা। আর মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকিয়ে তিনি খুঁজবেন নিজের বাড়ির আলো। ৪০ বছর বয়সী এই পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটের জীবনে এমন এক মুহূর্ত এসেছে, যার অপেক্ষায় ছিল তাঁর পুরো দেশ। প্রথম পাকিস্তানি হিসেবে তিনি মহাকাশে পা রাখতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মহাকাশযাত্রার ইতিহাসে দীর্ঘ ৪২ বছরের এক বড় ব্যবধান ঘুচে যাচ্ছে। ১৯৮৪ সালে ভারত প্রথম কোনো নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল; চার দশকের বেশি সময় পর এবার পাকিস্তান সেই এলিট ক্লাবে যুক্ত হতে যাচ্ছে।তবে জিশানের হাত ধরে শুধু পাকিস্তানই নয়, ইতিহাস গড়তে যাচ্ছে চীনও। দেশটি নিজেদের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে এত দিন কোনো বিদেশি নভোচারীকে নেয়নি। জিশানের জন্য প্রথমবারের মতো সেই দুয়ার খুলেছে বেইজিং।চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে শেনঝৌ-২৪ মহাকাশযানে যাত্রা করেন জিশান। তাঁর সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী থাং হংবো ও উ ই।হংকংভিত্তিক মহাকাশ খাতের পরামর্শক ব্লেইন কারসিওর মতে, এই অভিযানের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মর্যাদার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পাবে।মহাকাশে যাত্রার আগে মঙ্গলবার সাংবাদিকদের সামনে জিশান জানালেন, মহাকাশে তিনি শুধু নিজের স্বপ্নপূরণ করতে যাচ্ছেন না; তাঁর কাঁধে রয়েছে পাকিস্তানের ২৫ কোটি মানুষের আশা।যে চীন একসময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) জায়গা পায়নি, সেই দেশটিই এখন নিজের মহাকাশ স্টেশনে অন্য দেশের নভোচারীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল। আর এই যাত্রায় প্রথমেই বেছে নিয়েছে পাকিস্তানকে। কিন্তু কেন?Short stay, but Astronaut Muhammad Zeeshan Ali is…
Leave a Reply