1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Logo

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

২০২৫ সালের সেপ্টেম্বরের হিসাব বলছে, জাপানের হিরোশিমা শহরে এখন ১১ লাখ ৬৮ হাজার ৮৪৮ জন মানুষ বাস করেন। শহরের অ্যাটমিক বোম্ব ডোমের পাশ দিয়ে ঝনঝন শব্দে ছুটে চলে স্ট্রিটকার। নদীর তীর ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী সব অফিস ভবন। ওদিকে নাগাসাকিও এখন জমজমাট এক বন্দর নগরী—ট্রাম চলছে, পর্যটকদের ভিড় লেগেই আছে।এবার দৃশ্যপট বদলে চলুন ইউক্রেনের চেরনোবিলে। ১৯৮৬ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে। অথচ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখনো কাঁটাতারের বেড়ায় বন্দী, সশস্ত্র প্রহরীরা দিনরাত পাহারা দিচ্ছেন। আশপাশের শহরগুলো সেই যে ১৯৮৬ সালের বসন্তে জনশূন্য হয়েছিল, আজও সেখানে মানুষের বসতি গড়ে ওঠেনি। প্রিপিয়াত শহরের পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কের সেই বিখ্যাত হলুদ নাগরদোলাটা এখন ঘন জঙ্গলের ভেতর একাকী দাঁড়িয়ে আছে।ব্যাপারটা কেমন উল্টো মনে হচ্ছে না? দুটি শহরের ওপর ফেলা হয়েছিল আস্ত পারমাণবিক বোমা। অথচ মাত্র এক প্রজন্মের মধ্যেই শহর দুটি আবার প্রাণ ফিরে পেল! অন্যদিকে চেরনোবিল ছিল শুধু একটি বিদ্যুৎকেন্দ্র, কোনো বোমা নয়। তবুও চার দশক পরও কেন সেটি নিষিদ্ধ এলাকা?চেরনোবিলের নিষিদ্ধ এলাকার ভেতরে পরিত্যক্ত শহর প্রিপিয়াতের ফেরিস হুইল বা নাগরদোলা। ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর শহরটি খালি করে দেওয়া হয়। এরপর থেকে ধীরে ধীরে চারপাশের বনভূমি শহরটিকে গ্রাস করে নিচ্ছেকাউকে এই প্রশ্ন করলে সাধারণত দুটি উত্তর পাওয়া যায়। এক, বোমায় জ্বালানি কম ছিল। দুই, বোমাটি আকাশে ফেটেছিল। উত্তর দুটি সত্যি, কিন্তু এতে পুরো রহস্যের জট খোলে না। আকাশে বড় কোনো বিস্ফোরণ ঘটলে একটি শহরের কী পরিণতি হয়? মাটিতে ছড়িয়ে পড়া আগুন কীভাবে তিনটি দেশকে বিষাক্ত করে তুলতে পারে? এই রহস্যের উত্তর জানতে হলে বুঝতে হবে, একটি পারমাণবিক বিস্ফোরণ কী কী ভয়ংকর চিহ্ন রেখে যায় এবং সেগুলো কত দিন পর্যন্ত পরিবেশে টিকে থাকে।চেরনোবিল বিপর্যয়ের চার দশক: মিথ বনাম বাস্তবতা১৯৮৬ সালের ইউক্রেনের চেরনোবিলে ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে। অথচ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখনো কাঁটাতারের বেড়ায় বন্দী, সশস্ত্র প্রহরীরা দিনরাত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira