বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের দারুণ সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। সেখান থেকেই কিছু গল্প নিয়ে এই ধারাবাহিক আয়োজন। আজ পড়ুন মোহামেডানের কিংবদন্তি স্টপার কায়সার হামিদের খেলোয়াড়ি জীবনের গল্প।‘চেইনটা খেয়ে দে…’নব্বইয়ের শুরুর দিকে ঢাকা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনাল। মোহামেডানের রক্ষণে কায়সার হামিদ। আবাহনীর স্ট্রাইকার আহমেদ নামলেন গলায় বেশ মোটা সোনার চেইন পরে।কোচ কায়সারকে ফ্রি খেলতে বলেছেন। কায়সার জুয়েল রানাকে বললেন, আহমেদ যেন কোনোভাবে বল নিয়ে বেরোতে না পারে। সেই ঘটনা নিয়ে কায়সার বলেন, ‘…তাই আমি জুয়েলকে বললাম, ও বাড়াবাড়ি করছে তো, চেইনটা খেয়ে দে। এটা করলেই ওর খেলা শেষ।’কিন্তু জুয়েল কাজটা ঠিকঠাক করতে পারেননি। কায়সার তুলে আনেন সেই দিনের ঘটনা, ‘জুয়েল এসে আমাকে বলল, ভাই, উনি কনুই দিয়ে ধাক্কা মারছেন। আমি পারব না। লাল কার্ড খেয়ে যাব।’ কায়সার জুয়েলকে বললেন, ‘তুই আমার জায়গায় আয়, আমি ওকে মার্ক করি।’এমন সময়ই মোহামেডান বক্সে উড়ে আসা ফ্রি-কিকের সুযোগে ‘কাজটা’ সেরে ফেলেন কায়সার। কীভাবে? শুনুন কায়সারের মুখেই, ‘হেডে উঠে আমি আহমেদের গলার চেনটা ছিঁড়ে ফেললাম টান দিয়ে। কেউ টেরই পেল না। চেইনটা গেল ছিঁড়ে! আহমেদ বলল, “এই…এই আমার চেইন!” আমি বললাম, হায় হায় রে, তোর দামি চেইনটা! এটা নিয়ে খেলতেছস কেন? বেচারা বলছিল, বিয়ে করছি, বউ দিয়েছে এটা। ও চেইন খুঁজছে আর খুঁজছে। হা হা হা…।’মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডালএরপরের ঘটনাক্রম আরও মজার। দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ডিফেন্ডার তখনকার তরুণ ডিফেন্ডার জুয়েলকে বলেছিলেন, ‘আমার কাজ শেষ, আহমেদের চেইন খেয়ে দিছি, তুই এখন আরামে খেল।’ একটু পরপরই জুয়েলকে আহমেদ বলছিলেন, ‘এই জুয়েল, দেখিস তো আমার চেইনটা পাস কি না?’ পরে জুয়েলের আর মনে নেই, আহমেদ ওটা খুঁজে পেয়েছেন কি না। বেচারা আহমেদ!চিমার হুংকার১৯৮৬ সালে আবাহনী-মোহামেডান লিগ ম্যাচের কথা আজও ফুটবলীয় আড্ডায় ঘুরেফিরে আসে। সেই ম্যাচ…
Leave a Reply