1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Logo

জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাহাড়ি শীতের মিষ্টি রোদ, পাইনগাছের সারি আর পেছনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা—দার্জিলিংয়ে অবকাশ যাপনের মুহূর্তগুলো এভাবেই ফ্রেমবন্দী করেছেন জয়া আহসান। রইল বিস্তারিত …দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পর্দায় অভিনয় হোক কিংবা ব্যক্তিগত ফ্যাশন—সবকিছুতেই নজর কাড়েন তিনি। রূপ ও সৌন্দর্যের পাশাপাশি বয়সকেও যেন অনায়াসে হার মানিয়েছেন এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে জয়া আহসান বরাবরই অনন্য। তাঁর প্রতিটি নতুন লুকই তাই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়।অভিনয়ের বাইরেও নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন জয়া। প্রকৃতির সান্নিধ্যে থাকা, বাগান করা কিংবা পোষ্যদের সঙ্গে সময় কাটানো—এসবই তাঁর পছন্দের কাজ। তবে এবার সব ব্যস্ততাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে নিজের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী। অবকাশ যাপনে  সোজা চলে গেছেন ভারতের দার্জিলিংয়ে।দার্জিলিংয়ের স্নিগ্ধ রোদে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন জয়া ।পাহাড়ি শীতের আমেজে তাঁর পরনে সাদা ও কালো স্ট্রাইপ নকশার হাই-নেক রিবড সোয়েটার। এর সঙ্গে পরেছেন ঢিলেঢালা হালকা নীল রঙের ওয়াইড-লেগ ডেনিম প্যান্ট ও স্নিকার্স। চোখে গুচির কালো ক্যাট-আই রোদচশমা, যা তাঁর ক্যাজুয়াল সাজে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। বাদামি চুল খোলা রেখেছেন জয়া, যেন পাহাড়ি মিষ্টি রোদে চুলগুলোও নিচ্ছে রোদের উষ্ণ পরশ।কখনো বিশাল পাইনগাছে হেলান দিয়ে, কখনো সুবিশাল নীল আকাশের দিকে তাকিয়ে, আবার কখনো হাতে ছোট্ট কাগজের কাপে গরম দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে পাহাড়ি নির্জনতা উপভোগ করছেন অভিনেত্রী।তাঁর ঠিক পেছনেই এই ভ্রমণের সবচেয়ে বড় চমক উঁকি দিচ্ছে। সবুজ পাহাড়ের সারি পেরিয়ে নীল আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং ভ্রমণে পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া। তবে আকাশ পরিষ্কার থাকলে আর ভাগ্য সহায় হলেই মেলে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য।রোদের আলোয় ঝলমল করা শুভ্র চূড়াটি পুরো দৃশ্যকে দিয়েছে এক স্বপ্নিল ও মায়াবী রূপ।ছবি: ইন্সটাগ্রাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira