কবির হোসেন মিজিঃ
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মাটি
কাটার কোদাল দিয়ে কুপিয়ে মাজেদা খানম (৫০) নামের এক বিধবা বৃদ্ধা নারীকে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। ওই নারী গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অদ্য ১৭ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১২ টায় শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি রোডস্থ রহিম খার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মাজেদা খানম ওই বাড়ির মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী ও রহিম খানের মেয়ে।
আহত মাজেদা খানম ও তার স্বজনরা জানান, পার্শ্ববর্তী মোল্লা বাড়ির তাহের মোল্লার ছেলে শাহাদাত হোসেন মোল্লা ও বাবু মোল্লাসহ অজ্ঞত আরো বেশ কয়েকজন মিলে তার উপর এ হামলা চালায়।
তারা জানান, তাহের মোল্লাদের সাথে তাদের জমি জমা বিষয়ে নিয়ে কোন সম্পর্ক নেই। তবুও তারা ২০১৯ সালে গায়ে পড়ে জমির বিরোধ সৃষ্টি করে তাদেরকে মারধর করেছেন। সে মামলাও বর্তমানে আদালতে চলমান রয়েছে। সেই পূর্ব শত্রুতার কারনেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।
Leave a Reply