1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Logo

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও ৮০ হাজারের কম টোল দেখানোর অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দৈনিক প্রায় এক লাখ গাড়ি চললেও ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ। টোল আদায়ে তৃতীয় পক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। অভিযোগ উঠেছে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না। অবশ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।অধ্যাপক আদিল মুহাম্মদ খান, নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কত গাড়ি চলাচল করছে, কীভাবে টোল আদায় হচ্ছে—এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজাও গাড়ি চলাচলের অভিন্ন তথ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নতুন যোগ দিয়েছেন, তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে জানেন না।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটির তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ)। নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের অর্ধেকের বেশি শেয়ার থাকলেও অংশীদারদের বিরোধ আদালতে গড়ানোর পর তা কমে ১ শতাংশে নেমেছে। বর্তমানে চীনের চায়না…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira