1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Logo

যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আপেল খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন? কিংবা গাজর রান্নার সময় খোসা ফেলে দেন? অনেকেই এমনটা করেন। অথচ কিছু ফল ও সবজির খোসায়ও থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা ধরনের উদ্ভিদজাত পুষ্টি উপাদান। ফলে খোসা ফেলে দিলে এসব পুষ্টির কিছু অংশও বাদ পড়ে যায়। তবে সব খোসাই যে খাওয়া ভালো, তা নয়। কোন সাতটি ফল ও সবজি খোসাসহ খেতে পারেন আর কীভাবে সেসব পরিষ্কার করবেন, জেনে নিন।কিছু ফল ও সবজির খোসায়ও থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা ধরনের উদ্ভিদজাত পুষ্টি উপাদানফল ও শাকসবজি সুস্বাস্থ্যের জন্য জরুরি। এসব থেকে আমরা ভিটামিন, খনিজ, আঁশসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। তবে কিছু ফল ও সবজি খোসাসহ খেলে বাড়তি পুষ্টি পাওয়া সম্ভব।এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই পুষ্টিবিদ। তাঁরা হলেন ‘শ সিম্পল সোয়াপস’-এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ শ এবং ‘হিস্পানিক অ্যান্ড মাল্টিকালচারাল নিউট্রিশন কমিউনিকেশনস’-এর প্রতিষ্ঠাতা ও ডায়েটিশিয়ান সিলভিয়া ক্লিঙ্গার।ফল ও সবজির খোসা কেন পুষ্টিকর ফল ও সবজির খোসা মূলত বাইরের সুরক্ষামূলক আবরণ। সূর্যের অতিবেগুনি রশ্মি, কীটপতঙ্গসহ পরিবেশের নানা প্রতিকূলতা থেকে ফল ও সবজিকে রক্ষা করতে এ আবরণ ভূমিকা রাখে।অনেক ফল ও সবজির খোসায় আঁশের পাশাপাশি পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত যৌগ পাওয়া যায়। এসব যৌগের অনেকগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।আঁশের উপকারিতা খাদ্যের আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় রাখতেও ভূমিকা রাখে। কিছু ফল ও সবজির খোসা ছাড়িয়ে ফেললে মোট আঁশের পরিমাণ কমে যায়।খাঁটি মধু চিনবেন কীভাবেঅ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা ফল ও সবজির খোসায় থাকা বিভিন্ন উদ্ভিদজাত যৌগের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে। এগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে কোনো নির্দিষ্ট ফলের খোসা খেলে রোগ প্রতিরোধ হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।ভিটামিন ও খনিজ উপাদান ফল ও সবজিভেদে খোসায় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানও পাওয়া যায়। তবে সব ফল ও সবজির খোসায় ভেতরের অংশের চেয়ে বেশি পুষ্টি…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira