1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Logo

ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে অল্প সময়েই আলোচনায় রাজবীর দে। নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিনয় ও মডেলিং ক্যারিয়ার—জেনে নেওয়া যাক এই তরুণের গল্প।রিয়েলিটি শোর ঘর মানেই নানা রকমের গল্প। কখনো বন্ধুত্ব, কখনো মনোমালিন্য, কখনো আবার প্রেমের গুঞ্জন। এর সঙ্গে থাকে বিতর্ক, হাসি–কান্না আর দর্শকদের নানা জল্পনা। প্রথমবারের মতো শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ও এর ব্যতিক্রম নয়। শোয়ের শুরু থেকেই জমে উঠেছে প্রতিযোগীদের নানা কর্মকাণ্ড। তবে এর মধ্যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে বিশেষভাবে নজর কেড়েছেন রাজবীর দে। ঘরে প্রবেশের পর থেকেই কখনো তাঁর কথাবার্তা, কখনো আরেক প্রতিযোগী নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চলছে আলোচনা। সময় যত গড়াচ্ছে, ততই তাঁকে ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে। কিন্তু ক্যামেরার সামনে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই রাজবীর দে আসলে কে? বিগ বসের ঘরে রাজবীরকে ঘিরে আলোচনার বড় একটি অংশজুড়ে রয়েছে নন্দিনী দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ। দুজনের কথাবার্তা ও ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে নেট–দুনিয়ায় নানা আলোচনা চলছে। সব মিলিয়ে অল্প সময়েই শোয়ের আলোচিত মুখ হয়ে উঠেছেন এই তরুণ। তবে রিয়েলিটি শোর ক্যামেরার বাইরেও রাজবীরের রয়েছে দীর্ঘদিনের অভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতা।শৈশব কেটেছে শিলিগুড়িতেরাজবীর দে শিলিগুড়ির বাসিন্দা। জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না তাঁর। খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। ফলে অল্প বয়স থেকেই জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পড়াশোনা করেছেন রামকৃষ্ণ মিশনে। এরপর ধীরে ধীরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিনয় ও মডেলিংয়ের জগতে নিজের জায়গা তৈরি করতে পাড়ি জমান মুম্বাইয়ে। বর্তমানে সেখানেই কাজ করছেন রাজবীর।মিস্টার ইন্ডিয়া থেকে পরিচিতিরাজবীরের পরিচিতির শুরুটা কিন্তু বিগ বসের ঘর থেকে নয়। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথমবার আলোচনায় আসেন তিনি। এই অর্জনের মধ্য দিয়ে মডেলিংয়ে নিজের সম্ভাবনার জানান দেন। আন্তর্জাতিক…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira