বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।রেহানা আক্তার বলেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভন ও উন্নত জীবনের আশায় চড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। তিনি বলেন, গত তিন বছরে ৫৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। যুদ্ধের ময়দানে নিহত ব্যক্তিদের মরদেহ এখনো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ—সব মিলিয়ে পরিবারগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।সংবাদমাধ্যমের তথ্য উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মানব পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মানুষকে ফাঁদে ফেলছে।এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মানব পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। পাশাপাশি রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।মন্ত্রীদের সফরে স্থানীয় এমপিদের সঙ্গে রাখার আহ্বানচট্টগ্রাম-১২ আসনের বিএনপির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, মন্ত্রীরা যখন সংসদীয় এলাকায় সফরে যান, তখন স্থানীয় মানুষ চান সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও তাঁদের সঙ্গে থাকুন। মন্ত্রীরা সফরের সময় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলে মানুষের কাছে দলের প্রতি আস্থা বাড়বে।এ বিষয়ে ডেপুটি স্পিকার…
Leave a Reply