1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Logo

বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট, চোখে কালো চশমা। বাপ্পি লাহিড়ীর এই সাজ যতটা পরিচিত ছিল, তাঁর সোনার গয়নার ওজন নিয়ে কৌতূহলও ছিল ততটাই। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়। গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখা এই শিল্পী এত সোনা কেন পরতেন? তাঁর সংগ্রহে আসলে কতটা সোনা ছিল? বাংলাদেশের আজকের বাজারদরে তার মূল্যই–বা কত?এই কৌতূহলের একটি উত্তর পাওয়া যায় ২০১৪ সালের নির্বাচনী হলফনামায়। তখন নিজের নামে ৭৫৪ গ্রাম সোনার গয়নার ঘোষণা দিয়েছিলেন বাপ্পি। সঙ্গে ছিল ৪ কেজি ৬২০ গ্রাম রুপা। অর্থাৎ সোনা–রুপা মিলিয়ে ওজন ছিল ৫ কেজি ৩৭৪ গ্রাম। বাংলাদেশের আজকের ২২ ক্যারেট সোনার দর ধরে শুধু তাঁর ঘোষিত সোনার মূল্যই দাঁড়ায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।বাংলাদেশি তারকারা স্মরণ করলেন বাপ্পি লাহিড়ীকেহলফনামায় যা জানিয়েছিলেন২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সে সময় জমা দেওয়া হলফনামায় তাঁর ৭৫৪ গ্রাম সোনার গয়নার মূল্য উল্লেখ ছিল ১৭ লাখ ৬৭ হাজার ৪৫১ ভারতীয় রুপি। রুপার ঘোষিত মূল্য ছিল ২ লাখ ২০ হাজার রুপি।তবে বাপ্পির চেয়ে বেশি সোনার গয়না ছিল তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর নামে। হলফনামা অনুযায়ী, তাঁর ছিল ৯৬৭ গ্রাম সোনা, যার ঘোষিত মূল্য ২০ লাখ ৭৪ হাজার ৮৩০ রুপি। এ ছাড়া ছিল ৮ কেজি ৯০০ গ্রাম রুপা ও ৩ দশমিক ২ ক্যারেট হীরা। স্বামী–স্ত্রীর ঘোষিত সোনার মোট ওজন ছিল ১ কেজি ৭২১ গ্রাম।আইএমডিবির তথ্যমতে, দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পি লাহিড়ী পাঁচ হাজার গানে সুর দিয়েছেন। এই সময়ে পাঁচ শতাধিক সিনেমার গান গেয়েছেন। তবে নব্বই দশকে একবার সবকিছু থেকেই কিছুটা বিরতি নিয়েছিলেনবাংলাদেশের আজকের দরে কতবাংলাদেশের বাজারে আজ সোমবার ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৯৮৫ টাকা। এই দর ধরে বাপ্পির ঘোষিত ৭৫৪ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। চিত্রাণীর ৯৬৭ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira