তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের সবচেয়ে বড় সংকট জ্ঞানের অভাব নয়, বরং মনোযোগের অভাব। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর তথ্যের অবাধ স্রোতে আমাদের চিন্তাশক্তি আজ বিক্ষিপ্ত, স্মরণশক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।মেধা শানিত করতে ও মস্তিষ্ককে সচল রাখতে আধুনিক মানুষ এখন হন্যে হয়ে খুঁজছে নানা ‘প্রোডাক্টিভিটি হ্যাক’ বা কৌশল। অথচ দেড় হাজার বছর আগেই ইসলাম মানুষকে দিয়েছে মেধা, মনোযোগ ও প্রজ্ঞা বিকাশের এক ভারসাম্যপূর্ণ জীবনদর্শননবীজির হাদিসে মানুষের মনন ও চিন্তাশক্তিকে শাণিত করার কার্যকর ছয়টি মৌলিক নির্দেশনা রয়েছে।সব জ্ঞান মানুষের কল্যাণও বয়ে আনে না। যে জ্ঞান মানুষের চরিত্র, বিচারবোধ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে না, তা শুধু মস্তিষ্কের বোঝা বাড়ায়।১. জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা মানুষের বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়াই প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ। মানুষ যত জানে, নিজের অজানা জগৎ তার কাছে ততই বড় হয়ে ধরা দেয়। তাই মেধা ও প্রজ্ঞা বাড়াতে আল্লাহর সাহায্য প্রার্থনা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।পবিত্র কোরআনে আল্লাহ সরাসরি নবীজিকে শিখিয়েছেন, ‘বলুন, “রব্বি জিদনি ইলমা”—হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দিন।’ (সুরা তাহা, আয়াত: ১১৪)কোরআনে আল্লাহ নবীজিকে সম্পদ বা ক্ষমতা বাড়ানোর দোয়া করতে বলেননি, বলেছেন শুধু জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে। এর মাধ্যমেই বোঝা যায়, মানুষের চিন্তাশক্তি ও জ্ঞানের বিকাশ শুধু ব্যক্তিগত চেষ্টায় নয়, বরং আল্লাহর অনুগ্রহের সঙ্গেও গভীরভাবে জড়িত।২. উপকারী জ্ঞান অন্বেষণ বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক প্রতিদিন অসংখ্য অপ্রয়োজনীয় তথ্যের চাপে ক্লান্ত হয়ে পড়ে। সব তথ্যই জ্ঞান নয়, আর সব জ্ঞান মানুষের কল্যাণও বয়ে আনে না। যে জ্ঞান মানুষের চরিত্র, বিচারবোধ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে না, তা শুধু মস্তিষ্কের বোঝা বাড়ায়।কেন আমরা ভুলে যাই? ইসলাম কী বলেএ জন্যই রাসুল (সা.) প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালান মুতাকাব্বালা’—অর্থাৎ ‘হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৯২৫)মস্তিষ্ককে অকারণ…
Leave a Reply