চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা করে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আলোচনা করা হয়নি। দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রশ্নকে অগ্রাহ্য করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর মানুষের মনে এই প্রশ্নের উদ্রেক করেছে যে সাম্রাজ্যবাদী কোনো দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে কি না। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধিকার কমিটি এ কথা বলেছে। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের কনসেশন চুক্তি সই হয়েছে। সেখানে সিপিবি, বাসদসহ বিভিন্ন বামপন্থী দল-সংগঠনের ডাকা বিক্ষোভে পুলিশ লাঠিপেটা করেছে। বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে অধিকার কমিটি।গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশি অপারেটরদের পরিচালনায় লাভজনক অবস্থায় থাকার পরও বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিলেও দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলোর আন্দোলনের চাপে সরকার পিছিয়ে এসেছিল। পরবর্তী সময়ে নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকার সব বাধা উপেক্ষা করে আজ এই চুক্তি স্বাক্ষর করেছে। আজ চুক্তি স্বাক্ষরের সময় মিলনায়তনের বাইরে বিক্ষোভে পুলিশের হামলায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, নেতা মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন নেতা আসিফ জামানসহ অনেকে আহত হন।সাম্রাজ্যবাদী দেশগুলোর চাপের কাছে ইতিমধ্যে সরকার নতি স্বীকার করেছে, এমন অভিযোগ করে অধিকার কমিটি বলেছে, মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আলোচনা না করা, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা, ফ্রান্স থেকে এয়ারবাসের বিমান কেনা, বন্দরের শ্রমিকদের দাবি ও দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রশ্নকে অগ্রাহ্য করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর—এ ঘটনাগুলো মানুষের মনে এই প্রশ্নের উদ্রেক করেছে যে সাম্রাজ্যবাদী এসব দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে কি না। ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে…
Leave a Reply